ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • পঞ্চায়েত সমিতির সভাপতির দফতরে তালা, বিপাকে সাধারণ মানুষ

পঞ্চায়েত সমিতির সভাপতির দফতরে তালা, বিপাকে সাধারণ মানুষ

আহমেদ বাপি, নয়া জামানা, মালদা: রাজ্যে পালাবদলের পর মালদার তৃণমূল পরিচালিত গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতির অফিসে ঝুলছে তালা। দিনের পর দিন অফিসে আসছেন না পঞ্চায়েত সমিতির সভাপতি। তিনি কার্যত নিখোঁজ রয়েছেন। আর তিনি নিখোঁজ থাকার ঘটনায় চরম সমস্যায় পড়ছেন পঞ্চায়েত....

পঞ্চায়েত সমিতির সভাপতির দফতরে তালা, বিপাকে সাধারণ মানুষ

আহমেদ বাপি, নয়া জামানা, মালদা: রাজ্যে পালাবদলের পর মালদার তৃণমূল পরিচালিত গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতির অফিসে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


আহমেদ বাপি, নয়া জামানা, মালদা: রাজ্যে পালাবদলের পর মালদার তৃণমূল পরিচালিত গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতির অফিসে ঝুলছে তালা। দিনের পর দিন অফিসে আসছেন না পঞ্চায়েত সমিতির সভাপতি। তিনি কার্যত নিখোঁজ রয়েছেন। আর তিনি নিখোঁজ থাকার ঘটনায় চরম সমস্যায় পড়ছেন পঞ্চায়েত সমিতিতে বিভিন্ন কাজ নিয়ে আসা সাধারণ মানুষ, যা নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেছেন গাজোলের বিজেপি নেতৃত্বসহ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী।উল্লেখ্য, তৃণমূল পরিচালিত গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন মোজাম্মেল হোসেন। তার বিরুদ্ধে অভিযোগ তিনি দীর্ঘ দিন ধরে তার অফিসে আসছেন না। তার ঘরের দরজায় ঝুলছে তালা। তিনি দীর্ঘ দিন অফিসে না আসায় পঞ্চায়েত সমিতির স্বাভাবিক কাজকর্ম সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়েছে। প্রত্যন্ত এলাকা থেকে আসা সাধারণ মানুষ দিনের পর দিন ফিরে যাচ্ছেন।বিশেষ করে পড়ুয়ারা বিভিন্ন স্কলারশিপের ফর্মে সই করাতে এসে চরম হয়রানির শিকার হচ্ছে। অভিযোগ, শুধু পঞ্চায়েত সমিতির সভাপতি নন, তৃণমূলের অন্যান্য জন প্রতিনিধিদেরও অফিসে দেখা মিলছে না। ফলে থমকে রয়েছে বিস্তীর্ণ এলাকার সার্বিক উন্নয়নমূলক কাজ।শাসকদলের এই উদাসীনতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির ৩ নম্বর মণ্ডল সভাপতি বঙ্কিম সরকার। একই সুর শোনা গিয়েছে পঞ্চায়েত সমিতির বিজেপির বিরোধী দলনেত্রী গাঙ্গুলী সরকারের গলাতেও। তাঁদের দাবি, অবিলম্বে সভাপতি অফিসে ফিরে নিজের দায়িত্ব পালন করুন এবং সাধারণ মানুষের ভোগান্তি দূর হোক।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর