ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন প্রসেনজিৎ দাস, মালদায় যোগদান সভা ঘিরে রাজনৈতিক জল্পনা

তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন প্রসেনজিৎ দাস, মালদায় যোগদান সভা ঘিরে রাজনৈতিক জল্পনা

স্বরূপ সাহা, নয়া জামানা মালদা: পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার মালদা টাউন হলে যোগদান সভার আয়োজন করে মালদা জেলা কংগ্রেস। জেলা কংগ্রেস সভাপতি ও সাংসদ ইশা খান চৌধুরী এবং প্রাক্তন সাংসদ মৌসম নূরের উপস্থিতিতে একাধিক তৃণমূল কর্মী-সমর্থক কংগ্রেসে যোগ দেন বলে....

তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন প্রসেনজিৎ দাস, মালদায় যোগদান সভা ঘিরে রাজনৈতিক জল্পনা

স্বরূপ সাহা, নয়া জামানা মালদা: পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার মালদা টাউন হলে যোগদান সভার আয়োজন করে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


স্বরূপ সাহা, নয়া জামানা মালদা: পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার মালদা টাউন হলে যোগদান সভার আয়োজন করে মালদা জেলা কংগ্রেস। জেলা কংগ্রেস সভাপতি ও সাংসদ ইশা খান চৌধুরী এবং প্রাক্তন সাংসদ মৌসম নূরের উপস্থিতিতে একাধিক তৃণমূল কর্মী-সমর্থক কংগ্রেসে যোগ দেন বলে দাবি দলের।এদিনের যোগদান সভার মূল আকর্ষণ ছিলেন ইংরেজবাজার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মালদা জেলা যুব সভাপতি প্রসেনজিৎ দাস। রাজনৈতিক জীবনের শুরু কংগ্রেসে হলেও ২০১১ সালে তিনি তৃণমূলে যোগ দেন। পরে মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব সামলানোর পাশাপাশি দলের একাধিক গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে ছিলেন। এবারের বিধানসভা নির্বাচনে গাজোল কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীও হয়েছিলেন। নির্বাচনের পর তিনি তৃণমূল ছেড়ে পুনরায় কংগ্রেসে যোগদান করেন।
দলবদলের কারণ ব্যাখ্যা করে প্রসেনজিৎ দাস বলেন, “বর্তমানে তৃণমূল কংগ্রেসের যে পরিস্থিতি, সেই জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারছিলাম না। মালদার মাটিতে রাজনীতি করতে হলে এবং মানুষের পাশে থাকতে হলে কংগ্রেসই একমাত্র পথ। তাই কোনও সুবিধাবাদী রাজনীতির পথে না গিয়ে নিজের পুরনো দল কংগ্রেসেই ফিরে এলাম।”সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন সাংসদ মৌসম নূর বলেন, “আগামী দিনে কংগ্রেসই আমাদের ভবিষ্যৎ। কংগ্রেসের কোনও বিকল্প নেই। যাঁদের স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে এবং যাঁরা মানুষের জন্য কাজ করতে চান, তাঁরা সকলেই কংগ্রেসে ফিরে আসুন। কংগ্রেস তাঁদের স্বাগত জানাবে।”অন্যদিকে, প্রসেনজিৎ দাসের দলত্যাগ প্রসঙ্গে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, “তৃণমূল কংগ্রেস এখন বিভক্ত হয়ে গিয়েছে। কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে মানেন না, আবার কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানেন না। তবে প্রসেনজিৎ দাস একজন প্রাপ্তবয়স্ক মানুষ। তিনি নিজের রাজনৈতিক সিদ্ধান্ত নিজেই নিতে পারেন। প্রাপ্তবয়স্ক কাউকে এ বিষয়ে জ্ঞান দেওয়া যায় না।”প্রসেনজিৎ দাসের কংগ্রেসে প্রত্যাবর্তনকে ঘিরে মালদার রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। আগামী দিনে এই দলবদল জেলার রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


আরও পড়ুন নয়া জামানা:

গাজোলে তৃণমূল প্রার্থীর প্রচারে ছোট পর্দার অভিনেত্রী!

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর