ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • জেলা /
  • ভোট-পরবর্তী হিংসা মামলায় পিংলায় গ্রেপ্তার তিন তৃণমূল নেতা, পাঁচ বছর পর নড়েচড়ে বসল প্রশাসন

ভোট-পরবর্তী হিংসা মামলায় পিংলায় গ্রেপ্তার তিন তৃণমূল নেতা, পাঁচ বছর পর নড়েচড়ে বসল প্রশাসন

ভরত বেরা ,নয়া জামানা,পশ্চিম মেদিনীপুর: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর সংঘটিত ভোট-পরবর্তী হিংসার অভিযোগে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার পুলিশ তিনজন তৃণমূল কংগ্রেসের অঞ্চলস্তরের নেতাকে গ্রেপ্তার করেছে। রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। সোমবার ধৃতদের....

ভোট-পরবর্তী হিংসা মামলায় পিংলায় গ্রেপ্তার তিন তৃণমূল নেতা, পাঁচ বছর পর নড়েচড়ে বসল প্রশাসন

ভরত বেরা ,নয়া জামানা,পশ্চিম মেদিনীপুর: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর সংঘটিত ভোট-পরবর্তী হিংসার অভিযোগে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


ভরত বেরা ,নয়া জামানা,পশ্চিম মেদিনীপুর: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর সংঘটিত ভোট-পরবর্তী হিংসার অভিযোগে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার পুলিশ তিনজন তৃণমূল কংগ্রেসের অঞ্চলস্তরের নেতাকে গ্রেপ্তার করেছে। রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। সোমবার ধৃতদের মেদিনীপুর আদালতে পেশ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
অভিযোগকারী সাহেব খাঁড়া, পিংলা থানার জলচক ১০ নম্বর অঞ্চলের পশ্চিমচক গ্রামের বাসিন্দা। তাঁর অভিযোগ, ২০২১ সালের ২ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন তিনি জলচক এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় একদল দুষ্কৃতী তার পথ আটকে দেয় এবং রড ও লাঠি দিয়ে মারধর করে। অভিযোগ, হামলাকারীরা তার পকেটে থাকা প্রায় ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং মোটরবাইকও কেড়ে নেয়।
শুধু তাই নয়, ওই ঘটনার পর এলাকাজুড়ে সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হয় বলেও দাবি করেছেন তিনি। সাহেব খাঁড়ার অভিযোগ, ভয় ও আতঙ্কের কারণে তিনি এবং আরও কয়েকজন বাসিন্দা দীর্ঘদিন নিজেদের বাড়ি ছেড়ে অন্যত্র থাকতে বাধ্য হন। এমনকি সেই সময় থানায় অভিযোগ জানাতেও নানা বাধার সম্মুখীন হতে হয়েছিল বলে তিনি দাবি করেছেন।
সম্প্রতি নতুন রাজনৈতিক পরিস্থিতির মধ্যে সাহেব খাঁড়া পিংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে মোট ১১ জনের নাম উল্লেখ করা হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে রবিবার ভোররাতে পশ্চিমচক এলাকায় অভিযান চালিয়ে তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করে।
সাহেব খাঁড়া বলেন, “দীর্ঘদিন ধরে আমরা ন্যায়বিচারের অপেক্ষায় ছিলাম। আমাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।”
তবে এই অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং তদন্তের স্বার্থে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।


আরো পড়ুন:

তৃণমূলের হয়ে প্রচার, সাসপেন্ড পাঁচ বিএলও

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর