ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • দুর্নীতির দায়ে গ্রেপ্তার পুর কাউন্সিলর, আদালত চত্বরে উঠল ‘চোর’ স্লোগান

দুর্নীতির দায়ে গ্রেপ্তার পুর কাউন্সিলর, আদালত চত্বরে উঠল ‘চোর’ স্লোগান

শুভজিৎ দাস,নয়া জামানা,উত্তর দিনাজপুর: দুর্নীতির দায়ে রাজ্য জুড়ে একের পর এক তৃণমূল পদাধিকারীদের গ্রেফতার হতে দেখা গিয়েছে বারে বারে। ব্যতিক্রম নয় উত্তর দিনাজপুরও। ইতিপূর্বেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন জেলার বেশ কয়েকজন তৃণমূল পদাধিকারী। সেই ধারাকে অব্যাহত রেখে বৃহস্পতিবার বিকালে নিজ....

দুর্নীতির দায়ে গ্রেপ্তার পুর কাউন্সিলর, আদালত চত্বরে উঠল ‘চোর’ স্লোগান

শুভজিৎ দাস,নয়া জামানা,উত্তর দিনাজপুর: দুর্নীতির দায়ে রাজ্য জুড়ে একের পর এক তৃণমূল পদাধিকারীদের গ্রেফতার হতে দেখা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


শুভজিৎ দাস,নয়া জামানা,উত্তর দিনাজপুর: দুর্নীতির দায়ে রাজ্য জুড়ে একের পর এক তৃণমূল পদাধিকারীদের গ্রেফতার হতে দেখা গিয়েছে বারে বারে। ব্যতিক্রম নয় উত্তর দিনাজপুরও। ইতিপূর্বেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন জেলার বেশ কয়েকজন তৃণমূল পদাধিকারী। সেই ধারাকে অব্যাহত রেখে বৃহস্পতিবার বিকালে নিজ বাড়ি থেকে রায়গঞ্জ পৌরসভার ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসীম অধিকারী ওরফে নদোকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ। শুক্রবার তাকে জেলা আদালতে তোলা হলে চার দিনের পুলিশি হেফাজত দেয় আদালত।মারধর ও ভীতি প্রদর্শন সহ একাধিক অভিযোগে গ্রেফতার রায়গঞ্জের প্রাক্তন কাউন্সিলর অসীম অধিকারী ওরফে নদোকে। এদিন দুপুর আনুমানিক ১২ টা নাগাদ ধৃতকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রজু করেছে পুলিশ। ৩২৯(৪) ধারায় অনধিকার প্রবেশ, ১১৫(২) ধারায় স্বেচ্ছায় আঘাত করা,৩৫১(২) ধারায় ভয় প্রদর্শন, ৩০৩(২) ধারায় চুরি, ৩১৫ ধারায় সম্পত্তি আত্মসাৎ সহ অস্ত্র আইনের ২৫(১)(৪) ধারায় অভিযুক্ত করা হয়েছে অসীম অধিকারীকে।এদিন ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করে পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে চলতি মাসের প্রথম দিকে ধৃতের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে দেবীনগরের এক বাসিন্দা। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দেবীনগর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার অভিযুক্তকে আদালতে তোলা নিয়ে উত্তেজনা ছিল আদালত চত্বরে। সমস্ত রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তায় মুড়ে ফেলা হয় আদালত চত্বর। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের উপস্থিতিতে আদালতে পেশ করা হয় অভিযুক্ত অসীম অধিকারীকে। রাজ্যজুড়ে যেভাবে ‘ডিম থেরাপি’ চলছে সেদিকে নজর রেখেই সতর্ক ছিল পুলিশ প্রশাসন। তবে অভিযুক্তকে আদালতে উপস্থিত করতেই ‘চোর চোর’ স্লোগান ওঠে।এই প্রসঙ্গে স্থানীয় এক বিক্ষোভকারী মহিলা বলেন, পুলিশ এখনো ওদের পক্ষেই রয়েছে বলে সন্দেহ। পুলিশ নিরীহদের সুরক্ষা দিক, কিন্তু সেটা না করে একজন অভিযুক্তকে সুরক্ষা দিতে এত তৎপর কেন? গাড়ি থেকে চাদরে মুখ ঢেকে মাত্র দুই সেকেন্ডে অসীম অধিকারীকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হল। পুরো বিষয়টাই চক্রান্ত বলে আমাদের সন্দেহ।অপর এক স্থানীয় বাসিন্দা গায়ত্রী সরকার বলেন পুলিশ এখনো তৃণমূলের হয়ে কাজ করে চলেছে। এলাকায় হুমকি দেওয়া, জমি দখল থেকে শুরু করে বিবিধ অনৈতিক কাজ করেছেন অসীম অধিকারী। তবে ডিম ছোঁড়া বা কোন ধরনের বিক্ষোভের বহিঃপ্রকাশ না ঘটলেও এলাকার মানুষের মধ্যে প্রতিবাদের যে স্ফুলিঙ্গ তৈরি হয়েছে তা তাদের এদিনের উপস্থিতিতেই বুঝিয়ে দিচ্ছিল।


আরও পড়ুন:

জনরোষ-ডিম ছোড়ার আশঙ্কা, কাউন্সিলর বৈঠক বাতিল মমতার

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর