ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • জেলা /
  • কোচবিহারে এইমস স্থাপনের দাবিতে সরব রাজপরিবারের উত্তরসূরিরা, কেন্দ্রীয় প্রতিশ্রুতির স্মারক

কোচবিহারে এইমস স্থাপনের দাবিতে সরব রাজপরিবারের উত্তরসূরিরা, কেন্দ্রীয় প্রতিশ্রুতির স্মারক

প্রদীপ কুন্ডু, নয়া জামানা, কোচবিহার: উত্তরবঙ্গে এইমস প্রতিষ্ঠার দাবিকে আরও জোরালো করতে এবার সরাসরি ময়দানে নামল কোচবিহারের রাজপরিবারের উত্তরসূরিদের সংগঠন ‘দি কুচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেসর্স ওয়েলফেয়ার ট্রাস্ট’। মঙ্গলবার কোচবিহার সাব-ডিভিশন প্রেস ক্লাবে আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে ট্রাস্টের পক্ষ থেকে এই....

কোচবিহারে এইমস স্থাপনের দাবিতে সরব রাজপরিবারের উত্তরসূরিরা, কেন্দ্রীয় প্রতিশ্রুতির স্মারক

প্রদীপ কুন্ডু, নয়া জামানা, কোচবিহার: উত্তরবঙ্গে এইমস প্রতিষ্ঠার দাবিকে আরও জোরালো করতে এবার সরাসরি ময়দানে নামল....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


প্রদীপ কুন্ডু, নয়া জামানা, কোচবিহার: উত্তরবঙ্গে এইমস প্রতিষ্ঠার দাবিকে আরও জোরালো করতে এবার সরাসরি ময়দানে নামল কোচবিহারের রাজপরিবারের উত্তরসূরিদের সংগঠন ‘দি কুচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেসর্স ওয়েলফেয়ার ট্রাস্ট’। মঙ্গলবার কোচবিহার সাব-ডিভিশন প্রেস ক্লাবে আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে ট্রাস্টের পক্ষ থেকে এই দাবি তোলা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কুমার জিতেন্দ্র নারায়ণ এবং সম্পাদক কুমার বিরেন্দ্র নারায়ণ সহ অন্যান্য বিশিষ্ট কর্মকর্তারা।

সংগঠনের মুখপাত্র কুমার মৃদুল নারায়ণ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, কেন্দ্র সরকার দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গে একটি এইমস স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে আসছে। এর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উত্তরবঙ্গে আইআইটি, ক্যান্সার সেন্টার এবং এইমস গড়ে তোলার বিষয়ে আশ্বাস দিয়েছেন। ট্রাস্টের মতে, সামগ্রিক ভৌগোলিক অবস্থান এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষের উন্নত স্বাস্থ্য পরিষেবার প্রয়োজনীয়তার কথা বিবেচনা করলে কোচবিহারই এই হাসপাতালের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান।

তাঁদের দাবি, কোচবিহারে এইমস প্রতিষ্ঠিত হলে কেবল স্থানীয় বাসিন্দারাই নন, সমগ্র উত্তরবঙ্গ, পার্শ্ববর্তী রাজ্য এবং সীমান্তবর্তী এলাকার লাখ লাখ মানুষ উন্নত ও আধুনিক চিকিৎসা পাওয়ার সুযোগ পাবেন। অনতিবিলম্বে কোচবিহারকে অগ্রাধিকার দিয়ে এই প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছে রাজপরিবারের এই ট্রাস্ট।


আরও পড়ুন:

ব্রিগেডে বাংলার নতুন অধ্যায়, শপথ শুভেন্দুর


 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর