ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • বিজেপি পরিষদীয় দলে বড় দায়িত্বে মালদার অম্লান, মুখ্য সচেতক পদে নতুন মুখ

বিজেপি পরিষদীয় দলে বড় দায়িত্বে মালদার অম্লান, মুখ্য সচেতক পদে নতুন মুখ

স্বরূপ সাহা, নয়া জামানা,মালদা: আগামী ১৮ জুন থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম বাজেট অধিবেশন। তার আগেই বিজেপি পরিষদীয় দলে গুরুত্বপূর্ণ সাংগঠনিক রদবদল ঘটতে চলেছে। নবান্ন সূত্রের খবর, পরিষদীয় দলের মুখ্য সচেতক পদে ইংরেজবাজারের প্রথমবারের বিধায়ক অম্লান ভাদুড়ীর নাম....

বিজেপি পরিষদীয় দলে বড় দায়িত্বে মালদার অম্লান, মুখ্য সচেতক পদে নতুন মুখ

স্বরূপ সাহা, নয়া জামানা,মালদা: আগামী ১৮ জুন থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম বাজেট অধিবেশন।....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


স্বরূপ সাহা, নয়া জামানা,মালদা: আগামী ১৮ জুন থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম বাজেট অধিবেশন। তার আগেই বিজেপি পরিষদীয় দলে গুরুত্বপূর্ণ সাংগঠনিক রদবদল ঘটতে চলেছে। নবান্ন সূত্রের খবর, পরিষদীয় দলের মুখ্য সচেতক পদে ইংরেজবাজারের প্রথমবারের বিধায়ক অম্লান ভাদুড়ীর নাম চূড়ান্ত করা হয়েছে।সাধারণত এই গুরুত্বপূর্ণ পদে অভিজ্ঞ ও প্রবীণ বিধায়কদেরই দায়িত্ব দেওয়া হয়। তবে এবার তরুণ নেতৃত্বের উপর ভরসা রেখেই মালদার বিধায়ক অম্লান ভাদুড়ীকে এই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি পরিষদীয় দল। ইতিমধ্যেই তাঁর নাম অনুমোদনের জন্য নবান্নে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। সরকারি অনুমোদন মিললেই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।বিধানসভার কার্যক্রম পরিচালনায় মুখ্য সচেতকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন বিধায়ক কখন এবং কতক্ষণ বক্তব্য রাখবেন, প্রশ্নোত্তর পর্বের সময়সূচি নির্ধারণ, এমনকি গুরুত্বপূর্ণ আলোচনার সময়সূচি তৈরির ক্ষেত্রেও মুখ্য সচেতকের সক্রিয় ভূমিকা থাকে। সেই দিক থেকে অম্লান ভাদুড়ীর এই নিয়োগ মালদার রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর