স্বরূপ সাহা,নয়া জামানা, মালদা: রাজ্যে বিজেপির ডবল ইঞ্জিন সরকার গঠনের পর ফের চালু হল মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের ১০০ দিনের কাজ। শনিবার সারা রাজ্যের পাশাপাশি মালদার পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর গ্রামে পুকুর সংস্কার প্রকল্পের মাধ্যমে কাজের আনুষ্ঠানিক সূচনা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, মালদা বিধানসভার বিধায়ক গোপাল চন্দ্র সাহা, বিডিও অনিক রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সহ প্রশাসনিক ও জনপ্রতিনিধিরা।উপস্থিত জনপ্রতিনিধিদের দাবি, পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে দুর্নীতির অভিযোগে এই প্রকল্পের কাজ দীর্ঘদিন বন্ধ ছিল। প্রায় তিন বছর পর পুনরায় কাজ শুরু হওয়ায় গ্রামীণ এলাকার শ্রমজীবী মানুষ উপকৃত হবেন। তাঁরা জানান, জবকার্ডধারীরা দৈনিক ২৬০ টাকা মজুরিতে কাজের সুযোগ পাবেন, ফলে জীবিকার সন্ধানে অন্যত্র যাওয়ার প্রবণতাও কমবে বলে আশা করা হচ্ছে। গ্রামের বহু মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
আরও পড়ুন:
কমিশনের ১০০ মিটারের ‘লক্ষণরেখা’ না পেরিয়েও টিএমসি কর্মীদের উপর লাঠিচার্জ, কীর্ণাহারে গুরুতর জখম