ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • কমিশনের ১০০ মিটারের ‘লক্ষণরেখা’ না পেরিয়েও টিএমসি কর্মীদের উপর লাঠিচার্জ, কীর্ণাহারে গুরুতর জখম

কমিশনের ১০০ মিটারের ‘লক্ষণরেখা’ না পেরিয়েও টিএমসি কর্মীদের উপর লাঠিচার্জ, কীর্ণাহারে গুরুতর জখম

কার্তিক ভান্ডারী, নয়া জামানা, বীরভূম: ১০০ মিটার দূরে বসে থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের কর্মীদের লাঠিচার্জ ও শারীরিকভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ কেন্দ্র বাহিনী ও পুলিশের বিরুদ্ধে।অভিযোগ উঠেছে, নানুর বিধানসভার কীর্নাহার এক নাম্বার পঞ্চায়েতের নিমড়া গ্রামের ১৬৩ নাম্বার বুথে। ওই....

কমিশনের ১০০ মিটারের ‘লক্ষণরেখা’ না পেরিয়েও টিএমসি কর্মীদের উপর লাঠিচার্জ, কীর্ণাহারে গুরুতর জখম

কার্তিক ভান্ডারী, নয়া জামানা, বীরভূম: ১০০ মিটার দূরে বসে থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের কর্মীদের লাঠিচার্জ ও....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


কার্তিক ভান্ডারী, নয়া জামানা, বীরভূম: ১০০ মিটার দূরে বসে থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের কর্মীদের লাঠিচার্জ ও শারীরিকভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ কেন্দ্র বাহিনী ও পুলিশের বিরুদ্ধে।অভিযোগ উঠেছে, নানুর বিধানসভার কীর্নাহার এক নাম্বার পঞ্চায়েতের নিমড়া গ্রামের ১৬৩ নাম্বার বুথে। ওই বুথের নেতাকর্মীদের অভিযোগ, বুথ থেকে ১০০ মিটার দূরে চার থেকে পাচ জন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী বসেছিল। সেই সময় আচমকা পুলিশ ও কেন্দ্র বাহিনী এসে তৃণমূল কংগ্রেসের কর্মী ও নেতাদের উপর কোনো রকম কথা বলার আগেই লাঠি চার্জ করে বলে অভিযোগ। এমনকি শারীরিকভাবে হেনস্তাও করা হয় বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। এছাড়াও ছোট ছোট বাচ্চা, মহিলা; এমনকি প্রবীনদের গায়েও নাকি হাত তোলা হয়, বলে অভিযোগ। তার মধ্যে পঞ্চায়েত সদস্য রতন শেখ, তিনি তার পরিচয় দিলে তাকে আগে পুলিশের গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা চালায় পুলিশ ও কেন্দ্র বাহিনী। তারপর গ্রামবাসীরা প্রতিবাদ করায় পুলিশের সাথে কথা কাটাকাটি শুরু হয়। তারপর, পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এই ঘটনা সম্পর্কে তৃণমূলের তরফে উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে বলে জানিয়েছেন পঞ্চায়েত সদস্য ও তৃণমূল নেতা রতন শেখ।


‘চাকরি গেলে আমরা দেব’ : মমতা প্রস্তুত আই-প্যাকের ’বিকল্প বাহিনী’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর