মোহম্মদ আলম,নয়া জামানা,উত্তর দিনাজপুর:ইসলামপুরে সরকারি স্কুলের শিক্ষকদের গৃহশিক্ষকতা বন্ধের নির্দেশিকা জারির পর সমস্যায় পড়েছেন বহু পড়ুয়া, বিশেষ করে একাদশ ও দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা। বুধবার ইসলামপুর গার্ডিয়ান ফোরামের উদ্যোগে একদল অভিভাবক মহকুমা শাসকের (এসডিও) কাছে স্মারকলিপি জমা দেন।
অভিভাবকদের দাবি, শিক্ষা দপ্তরের নির্দেশিকার পর সরকারি শিক্ষকরা আর গৃহশিক্ষকতা করতে আগ্রহী নন। ফলে এলাকায় যোগ্য বিজ্ঞান শিক্ষকের অভাব দেখা দিয়েছে এবং ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। তাদের বক্তব্য, ইসলামপুরে বিকল্প হিসেবে দক্ষ গৃহশিক্ষক পাওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে।এই পরিস্থিতিতে পড়ুয়াদের স্বার্থে অন্তত আগামী ছয় মাসের জন্য সরকারি শিক্ষকদের গৃহশিক্ষকতার অনুমতি দেওয়ার দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন অভিভাবকরা। বিষয়টি নিয়ে শিক্ষা মহলে আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন:
পুরুলিয়ায় হাসপাতালের বেহাল দশা, স্মারকলিপি প্রদান ও গ্রামবাসীদের বিক্ষোভ