রেশনে সিমেন্টভর্তি
ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • কলকাতা /
  • রেশনে সিমেন্টভর্তি গম, চাল পাচারের অভিযোগ ২ জেলায়

রেশনে সিমেন্টভর্তি গম, চাল পাচারের অভিযোগ ২ জেলায়

নয়া জামানা : একই দিনে দুই জেলায় রেশন কেলেঙ্কারির অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। হুগলির আরামবাগে রেশনের চাল পাচারের চেষ্টার অভিযোগ উঠেছে এক ডিলারের বিরুদ্ধে। অন্যদিকে, উত্তর চব্বিশ পরগনার গোপালনগরে রেশনের গমে বালি, পাথর ও সিমেন্টের গুঁড়ো পাওয়ার অভিযোগে উত্তেজনা....

রেশনে সিমেন্টভর্তি গম, চাল পাচারের অভিযোগ ২ জেলায়

নয়া জামানা : একই দিনে দুই জেলায় রেশন কেলেঙ্কারির অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। হুগলির আরামবাগে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা : একই দিনে দুই জেলায় রেশন কেলেঙ্কারির অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। হুগলির আরামবাগে রেশনের চাল পাচারের চেষ্টার অভিযোগ উঠেছে এক ডিলারের বিরুদ্ধে। অন্যদিকে, উত্তর চব্বিশ পরগনার গোপালনগরে রেশনের গমে বালি, পাথর ও সিমেন্টের গুঁড়ো পাওয়ার অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।এদিন আরামবাগের সালেপুর ২ নম্বর ব্লকের ডোঙ্গলের আলুপট্টি এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে একটি চালবোঝাই গাড়ি আটক করেন বিজেপি নেতারা। অভিযোগ, রেশন ডিলার নয়ন ভৌমিক ওই গাড়িতে রেশনের চাল অন্যত্র পাচার করার চেষ্টা করছিলেন। খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে লিখিত অভিযোগও দায়ের হয়েছে। তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন নয়ন ভৌমিকের স্ত্রী। অভিযুক্ত রেশন ডিলারের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।একই দিনে উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার বনগাঁ-চাকদহ সড়ক সংলগ্ন চালকিবাজার এলাকায় রেশন ডিলার প্রদীপকুমার দত্তর দোকানে গ্রহীতারা রেশন তুলতে গিয়ে চমকে যান। গমের বস্তায় বালি, পাথরের টুকরো এবং সিমেন্টের গুঁড়ো মিশে থাকতে দেখেন তাঁরা। গ্রাহকরা তা নিতে অস্বীকার করলে ডিলারের কর্মী বলেন, মোদি যে গম পাঠিয়েছে সেটাই নিতে হবে। এই মন্তব্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং ডিলার ও গ্রাহকদের মধ্যে বচসা শুরু হয়।
রেশন ডিলার প্রদীপ দত্ত বলেন, কল্যাণী থেকে এই বস্তাগুলি এসেছে। তার মধ্যে কী আছে জানা ছিল না। আমার কর্মচারীরা না বুঝে দিয়ে ফেলেছে।খবর পেয়ে গোপালনগর থানার পুলিশ ও খাদ্য দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গমের নমুনা সংগ্রহ করেছেন। তদন্ত শুরু হয়েছে।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর