ব্রেকিং
  • Home /
  • জেলা /
  • দাসপুরে প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে গ্রেফতার, এলাকায় তীব্র চাঞ্চল্য

দাসপুরে প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে গ্রেফতার, এলাকায় তীব্র চাঞ্চল্য

নয়া জামানা, দাসপুর: পশ্চিম মেদিনীপুরের দাসপুরে রবিবার গভীর রাতে গ্রেফতার হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক মমতা ভূঁইয়ার ছেলে কুমারেশ ভূঁইয়া। তোলাবাজি, জমি দখল এবং রাজনৈতিক প্রভাব খাটানোর মতো একাধিক গুরুতর অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার....

দাসপুরে প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে গ্রেফতার, এলাকায় তীব্র চাঞ্চল্য

নয়া জামানা, দাসপুর: পশ্চিম মেদিনীপুরের দাসপুরে রবিবার গভীর রাতে গ্রেফতার হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক মমতা ভূঁইয়ার....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, দাসপুর: পশ্চিম মেদিনীপুরের দাসপুরে রবিবার গভীর রাতে গ্রেফতার হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক মমতা ভূঁইয়ার ছেলে কুমারেশ ভূঁইয়া। তোলাবাজি, জমি দখল এবং রাজনৈতিক প্রভাব খাটানোর মতো একাধিক গুরুতর অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে দাসপুরের বালিপোতা এলাকা থেকে কুমারেশকে থানায় নিয়ে যায় পুলিশ। সেই সময় স্থানীয় বাসিন্দারা তাঁকে ঘিরে বিক্ষোভও দেখান। এরপর দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সোমবার ভোররাতে তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়।

 

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নারাজোল রাজবাড়ি সংলগ্ন জমি সংক্রান্ত অনিয়ম এবং ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টির মতো ঘটনায় যুক্ত ছিলেন কুমারেশ। উল্লেখ্য, তিনি একটি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা এলাকার প্রভাবশালী মুখ ছিলেন। তবে শাসকদলের দাবি, এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাঁকে ফাঁসানো হয়েছে। সোমবারই ধৃত কুমারেশ ভূঁইয়াকে আদালতে পেশ করার কথা জানিয়েছে প্রশাসন।


মৃত মায়ের চোখ বিক্রি করল ছেলে, ক্ষুব্ধ জনতার আক্রমণে গোটা পরিবার

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর