ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • উত্তর দিনাজপুরে ভোটের দিন প্রার্থীদের ভোটদান, অভিযোগ–পাল্টা অভিযোগে উত্তপ্ত একাধিক কেন্দ্র

উত্তর দিনাজপুরে ভোটের দিন প্রার্থীদের ভোটদান, অভিযোগ–পাল্টা অভিযোগে উত্তপ্ত একাধিক কেন্দ্র

মোহম্মদ আলম, নয়া জামানা, উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর জেলায় বিধানসভা নির্বাচনের দিন সকাল থেকেই উৎসাহের পাশাপাশি একাধিক কেন্দ্রে অভিযোগ ও রাজনৈতিক উত্তেজনার ছবি সামনে এসেছে। ইসলামপুর, চোপড়া ও গোয়ালপোখর বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা নিজ নিজ বুথে ভোট দিয়ে প্রতিক্রিয়াও জানান।ইসলামপুরে তৃণমূল....

উত্তর দিনাজপুরে ভোটের দিন প্রার্থীদের ভোটদান, অভিযোগ–পাল্টা অভিযোগে উত্তপ্ত একাধিক কেন্দ্র

মোহম্মদ আলম, নয়া জামানা, উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর জেলায় বিধানসভা নির্বাচনের দিন সকাল থেকেই উৎসাহের পাশাপাশি....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


মোহম্মদ আলম, নয়া জামানা, উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর জেলায় বিধানসভা নির্বাচনের দিন সকাল থেকেই উৎসাহের পাশাপাশি একাধিক কেন্দ্রে অভিযোগ ও রাজনৈতিক উত্তেজনার ছবি সামনে এসেছে। ইসলামপুর, চোপড়া ও গোয়ালপোখর বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা নিজ নিজ বুথে ভোট দিয়ে প্রতিক্রিয়াও জানান।ইসলামপুরে তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল ১৪৯ নম্বর বুথে ভোট দেন। চোপড়ায় তৃণমূল প্রার্থী হামিদুল রহমান স্ত্রীকে সঙ্গে নিয়ে চুটিয়াখোর প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন এবং বিজেপির বিরুদ্ধে ভোটার তালিকা নিয়ে কারচুপির অভিযোগ তোলেন। যদিও সাধারণ মানুষের সমর্থন তৃণমূলের পক্ষেই থাকবে বলে তিনি দাবি করেন।গোয়ালপোখরে তৃণমূল প্রার্থী গোলাম রাব্বানী ভোটের আগে বাবার কবরে জিয়ারত করেন, তারপর ৬০ নম্বর বুথে পরিবারের সঙ্গে ভোট দেন।তিনি অভিযোগ করেন, কিছু বুথে ইভিএমে ত্রুটি দেখা গিয়েছিল, যদিও পরে তা সংশোধন করা হয়। একই কেন্দ্রে বিজেপি প্রার্থী সরজিৎ বিশ্বাসের সঙ্গে তাঁর বচসা হয়, যেখানে বিজেপির পক্ষ থেকে ছাপ্পা ভোটের অভিযোগ তোলা হয়। কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অন্যদিকে, ইসলামপুরে বিজেপি প্রার্থী চিত্রজিত রায় ১৩৫ নম্বর বুথে ভোট দিয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেন।প্রশাসনের তথ্য অনুযায়ী, সকাল ১টা পর্যন্ত চোপড়ায় ৬১.৪০%, ইসলামপুরে ৫৯.৯৯%, গোয়ালপোখরে ৬১.০১% এবং চাকুলিয়ায় ৫৬.৯৭% ভোটগ্রহণ হয়েছে।সবমিলিয়ে, শান্তিপূর্ণ ভোটের পাশাপাশি বিচ্ছিন্ন উত্তেজনা ও অভিযোগে দিনটি ছিল ঘটনাবহুল। প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজরদারি চালাচ্ছে।


বর্ধমান উত্তর ও মন্তেশ্বরে বিজেপির চার্জশিট প্রকাশ, তৃণমূলের দুর্নীতি-শোষণের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ লকেট চ্যাটার্জির

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর