ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • ‘আগে ব্রিজ পরে ভোট’, দাবি তুলে সরব বলরামপুরবাসী, ভোট বয়কটের হুশিয়ারি!

‘আগে ব্রিজ পরে ভোট’, দাবি তুলে সরব বলরামপুরবাসী, ভোট বয়কটের হুশিয়ারি!

দিলদার আলী, নয়া জামানা, দক্ষিণ দিনাজপুর: জেলার কুশমন্ডি ব্লকের উদয়পুর গ্রাম পঞ্চায়েতের বলরামপুর খলইসা ঘাটে পাকা সেতুর দাবিতে উত্তাল হয়ে উঠল এলাকা। দীর্ঘদিন ধরে সেতুর অভাবে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এই পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভে সামিল হন....

‘আগে ব্রিজ পরে ভোট’, দাবি তুলে সরব বলরামপুরবাসী, ভোট বয়কটের হুশিয়ারি!

দিলদার আলী, নয়া জামানা, দক্ষিণ দিনাজপুর: জেলার কুশমন্ডি ব্লকের উদয়পুর গ্রাম পঞ্চায়েতের বলরামপুর খলইসা ঘাটে পাকা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


দিলদার আলী, নয়া জামানা, দক্ষিণ দিনাজপুর: জেলার কুশমন্ডি ব্লকের উদয়পুর গ্রাম পঞ্চায়েতের বলরামপুর খলইসা ঘাটে পাকা সেতুর দাবিতে উত্তাল হয়ে উঠল এলাকা। দীর্ঘদিন ধরে সেতুর অভাবে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এই পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভে সামিল হন এলাকার মহিলারাসহ বহু গ্রামবাসী।বিক্ষোভকারীদের স্পষ্ট বার্তা— পরে ভোট নেবেন, আগে ব্রিজ দেবেন। তাঁদের দাবি, দ্রুত পাকা সেতু নির্মাণের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না মিললে আসন্ন নির্বাচনে ভোট বয়কট করবেন তারা।স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন যাতায়াতে ভয়াবহ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে বর্ষার সময় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে, ফলে আতঙ্কে দিন কাটাতে হয় এলাকাবাসীদের।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায়। তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা শোনেন। এ প্রসঙ্গে তিনি জানান, রাজ্যে বিজেপি সরকার গঠন হলে তাঁর বিধানসভা এলাকায় প্রথম কাজই হবে এই সেতু নির্মাণ করা।অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী রেখা রায় এই প্রসঙ্গে বলেন, রাজ্য সরকারের হাতে নদীর উপর সেতু নির্মাণের ক্ষমতা নেই, এর জন্য কেন্দ্রীয় সরকারের এনওসি প্রয়োজন। তিনি জানান, কেন্দ্রের অনুমোদন মিললেই সেতু নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।তবে গ্রামবাসীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র আশ্বাসে আর ভরসা নেই—বাস্তব পদক্ষেপ না দেখলে ভোট বয়কটের সিদ্ধান্তেই অনড় থাকবেন তারা।এখন দেখার, প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে কতটা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।


৩২ মামলার জট কাটিয়ে স্বস্তিতে, শুভেন্দু, আপাতত ঝুলেই কৌস্তভ

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর