ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • বর্জ্য থেকে শিল্প-সোমানি সিরামিকস ও সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের অভিনব উদ্যোগ

বর্জ্য থেকে শিল্প-সোমানি সিরামিকস ও সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের অভিনব উদ্যোগ

নয়া জামানা,কলকাতা:ভাঙা টাইলস মানেই যে শুধুই বর্জ্য, সেই প্রচলিত ধারণাকেই বদলে দিল এক অভিনব উদ্যোগ। পরিত্যক্ত টাইলসকে শিল্পের ক্যানভাসে পরিণত করে পরিবেশবান্ধব সৃষ্টির বার্তা দিল সোমানি সিরামিকস লিমিটেড এবং নিউ টাউনের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি।যৌথ উদ্যোগে আয়োজিত ‘ট্রান্সফর্মিং ব্রোকেন টাইলস ইনটু....

বর্জ্য থেকে শিল্প-সোমানি সিরামিকস ও সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের অভিনব উদ্যোগ

নয়া জামানা,কলকাতা:ভাঙা টাইলস মানেই যে শুধুই বর্জ্য, সেই প্রচলিত ধারণাকেই বদলে দিল এক অভিনব উদ্যোগ। পরিত্যক্ত....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা,কলকাতা:ভাঙা টাইলস মানেই যে শুধুই বর্জ্য, সেই প্রচলিত ধারণাকেই বদলে দিল এক অভিনব উদ্যোগ। পরিত্যক্ত টাইলসকে শিল্পের ক্যানভাসে পরিণত করে পরিবেশবান্ধব সৃষ্টির বার্তা দিল সোমানি সিরামিকস লিমিটেড এবং নিউ টাউনের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি।যৌথ উদ্যোগে আয়োজিত ‘ট্রান্সফর্মিং ব্রোকেন টাইলস ইনটু ট্রেন্ডসেটিং স্টাইল’ প্রকল্পে বর্জ্য টাইলস পেয়েছে নতুন নান্দনিক পরিচয়।
প্রকল্পে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং বিভাগের ২৩ জন শিক্ষার্থী।ফেলে দেওয়া ভাঙা টাইলস ব্যবহার করে তাঁরা তৈরি করেন নানা শিল্পকর্ম ও দৃষ্টিনন্দন ম্যুরাল। সৃজনশীলতার পাশাপাশি এই উদ্যোগে উঠে এসেছে পুনর্ব্যবহার, বর্জ্য হ্রাস এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্বপূর্ণ বার্তা।সোমানি সিরামিকসের মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট ও প্রধান অংশুমান চক্রবর্তী বলেন,তরুণ প্রজন্মের মধ্যে পুনর্ব্যবহার ও পরিবেশবান্ধব ভাবনার প্রতি আগ্রহ অত্যন্ত আশাব্যঞ্জক। নির্মাণকাজের বর্জ্য কমানোর পাশাপাশি ব্যবহৃত উপকরণকে নতুনভাবে কাজে লাগানোর সংস্কৃতি গড়ে তোলা জরুরি বলেও তিনি জানান।অন্যদিকে, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং বিভাগের প্রধান পৌলমী ব্যানার্জি দাসের মতে, এই প্রকল্প শিক্ষার্থীদের বাস্তব পরিবেশে তাঁদের নকশা ও সৃজনশীলতার প্রয়োগের সুযোগ করে দিয়েছে।
ভাঙা টাইলসের টুকরো জুড়ে তৈরি এই শিল্পকর্ম তাই শুধু সৌন্দর্যের নয় এ যেন ভবিষ্যতের জন্য টেকসই পৃথিবী গড়ারও এক প্রতীকী বার্তা।


৯ বছরের অবহেলা, আদালতের চাপে তড়িঘড়ি বিশ্বভারতীর বর্জ্য প্রক্রিয়াকরণের কাজ

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর