নয়া জামানা:ওড়িশার পারাদ্বীপ উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে ডুবে গেল পানামার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ এমভি ওসান উইনার।জাহাজটিতে ২৪ জন নাবিক ও কর্মী ছিলেন।তাঁদের মধ্যে ২০ জন চিনা, তিনজন মায়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।
ওড়িশা থেকে আকরিক লোহা নিয়ে সিঙ্গাপুরের দিকে যাওয়ার পথে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।ভারতীয় কোস্ট গার্ড (আইসিজি) ও ভারতীয় নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে।ইতিমধ্যেই দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।আইসিজি সূত্রে জানা গিয়েছে, শ্রী বিজয়পুরমে অবস্থিত মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টারের (এমআরসিসি) কাছে জাহাজটির সঙ্গে যুক্ত একটি সংস্থা বিপদের খবর পাঠায়।এরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়।এমআরসিসি কাছাকাছি থাকা বাণিজ্যিক জাহাজ এমটি আইসোপোস-কে তল্লাশি ও সহায়তার নির্দেশ দেয়।রাত প্রায় ৮টা নাগাদ জাহাজটি দুটি লাইফ-র্যাফট থেকে দুজনকে উদ্ধার করে।উদ্ধার অভিযানে আইসিজি-র বরাদ ও আনমোল নামে দুটি জাহাজ মোতায়েন করা হয়েছে। অভিযান আরও জোরদার করতে শ্রী বিজয়পুরম থেকে বিজিত জাহাজও পাঠানো হয়েছে।নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।