ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • “রাজনীতিতে আসাটাই ভুল ছিল!” মৃত্যুর আগে কী লিখে গেলেন আশিস বন্দ্যোপাধ্যায়

“রাজনীতিতে আসাটাই ভুল ছিল!” মৃত্যুর আগে কী লিখে গেলেন আশিস বন্দ্যোপাধ্যায়

নয়া জামানা,বীরভূম : রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের পাঁচবারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হল নিজের বাড়ির লাগোয়া দলীয় কার্যালয় থেকে। আজ সকালে বীরভূমের রামপুরহাট পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাটতলাপাড়ায় নিজের বাসভবনে থাকা তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে তাঁর....

“রাজনীতিতে আসাটাই ভুল ছিল!” মৃত্যুর আগে কী লিখে গেলেন আশিস বন্দ্যোপাধ্যায়

নয়া জামানা,বীরভূম : রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের পাঁচবারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা,বীরভূম : রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের পাঁচবারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হল নিজের বাড়ির লাগোয়া দলীয় কার্যালয় থেকে। আজ সকালে বীরভূমের রামপুরহাট পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাটতলাপাড়ায় নিজের বাসভবনে থাকা তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে তাঁর দেহ উদ্ধার হয়।

ঘটনা জানাজানি হতেই এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলে এবং দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। খবর ছড়িয়ে পড়তেই দলীয় কার্যালয়ের সামনে ভিড় জমান স্থানীয় বাসিন্দা ও দলীয় কর্মী-সমর্থকরা।

তৃণমূল ক্ষমতায় আসার পর আশিস বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্কুলশিক্ষা, কৃষি ও আয়ূষ মন্ত্রকের দায়িত্বে ছিলেন। পরে তিনি রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার নির্বাচিত হন। সাম্প্রতিক নির্বাচনে রামপুরহাট কেন্দ্র থেকে তিনি বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হন।

ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। ওই নোটে আশিসবাবু নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে দাবি করেছেন, ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত থাকাকালীন তিনি কোনও আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক থাকাকালীন সময়েও কোনও অনিয়মের অভিযোগ ছিল না বলে তিনি লিখে গিয়েছেন। TRDA-তে তাঁর ভূমিকা কেবলমাত্র সাধারণ সভায় সীমাবদ্ধ ছিল, টেন্ডার কমিটি, চেক পাওয়ার বা প্ল্যান পাস সংক্রান্ত কোনও ক্ষমতা তাঁর ছিল না বলেও নোটে উল্লেখ রয়েছে।

নিজেকে “ম্যালাইন” করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে তিনি লিখেছেন, রাজনীতিতে আসাটাই ভুল সিদ্ধান্ত ছিল বলে তাঁর মনে হচ্ছে, এবং তরুণ প্রজন্মকে রাজনীতি থেকে দূরে থেকে নিজ নিজ কাজে মনোনিবেশ করার পরামর্শ দিয়ে গিয়েছেন। শিক্ষকতা জীবনের প্রসঙ্গ টেনে তিনি জানান, কখনও ক্লাস কামাই করেননি, বিশেষ ক্লাস নিয়েছেন এবং বহু ছাত্রকে বিনামূল্যে অনার্স পড়িয়েছেন।

নোটের শেষাংশে পরিবার ও ঘনিষ্ঠজনদের উদ্দেশে তিনি শান্ত থাকার ও একে অপরের পাশে থাকার আর্জি জানিয়েছেন এবং স্পষ্টভাবে লিখেছেন, তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর