ব্রেকিং
[pj-news-ticker]

শিক্ষার আলো ছড়িয়ে ৫০-এ পা মালদার সেন্ট জেভিয়ার্সের

নয়া জামানা,মালদা:ইংরেজি মাধ্যম স্কুল বললেই মালদা জেলায় যে নামটি সবার আগে উঠে আসে সেটি দি সেন্ট জেভিয়ার্স স্কুল।মালদা জেলার প্রথম ইংরেজি মাধ্যম স্কুল হিসেবে পাঁচ দশক ধরে শিক্ষার আলো ছড়িয়ে এবার গৌরবের ৫০ বছরে পা দিল এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।....

শিক্ষার আলো ছড়িয়ে ৫০-এ পা মালদার সেন্ট জেভিয়ার্সের

নয়া জামানা,মালদা:ইংরেজি মাধ্যম স্কুল বললেই মালদা জেলায় যে নামটি সবার আগে উঠে আসে সেটি দি সেন্ট....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা,মালদা:ইংরেজি মাধ্যম স্কুল বললেই মালদা জেলায় যে নামটি সবার আগে উঠে আসে সেটি দি সেন্ট জেভিয়ার্স স্কুল।মালদা জেলার প্রথম ইংরেজি মাধ্যম স্কুল হিসেবে পাঁচ দশক ধরে শিক্ষার আলো ছড়িয়ে এবার গৌরবের ৫০ বছরে পা দিল এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।

মালদা শহরের ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণকালিতলা এলাকায় অবস্থিত এই স্কুলের অর্ধশতক পূর্তি উপলক্ষে সোমবার শহরের একটি বেসরকারি হোটেলে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের।স্মৃতি,আবেগ আর গৌরবের মেলবন্ধনে উদযাপিত হয় পাঁচ দশকের দীর্ঘ পথচলা।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলার বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ পাত্র, প্রাক্তন আইপিএস কল্যাণ মুখোপাধ্যায়,প্রাক্তন অধ্যক্ষ অনুরাধা সেনগুপ্ত,বিদ্যালয়ের অধ্যক্ষ সুমনা দাস, সহকারী অধ্যক্ষ মাজিদুর রহমান, পরিচালন কমিটির নবনিযুক্ত সভাপতি বিশ্বজিৎ রায় এবং সম্পাদক দেবপ্রিয় সাহা-সহ বিশিষ্টজনেরা।পাঁচ দশকের পথচলায় শিক্ষাক্ষেত্রে প্রতিষ্ঠানের অবদান,সাফল্য এবং পরিবর্তনের নানা অধ্যায় উঠে আসে অনুষ্ঠানে।একইসঙ্গে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া এবং অভিভাবকদের অবদান। তাঁদের হাত ধরেই এগিয়ে চলেছে এই শিক্ষা প্রতিষ্ঠান।
বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি,শুধু পুঁথিগত শিক্ষা নয়,সময়ের সঙ্গে তাল মিলিয়ে পড়ুয়াদের মেধা, মনন ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটানোই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। আগামী দিনেও আধুনিক শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে আরও নতুন উচ্চতায় পৌঁছনোর প্রত্যয় রয়েছে স্কুলের।বিদ্যালয়ের নবনিযুক্ত সভাপতি বিশ্বজিৎ রায় বলেন, মালদা জেলার প্রথম ইংরেজি মাধ্যম স্কুল হিসেবে দি সেন্ট জেভিয়ার্স স্কুলের সুনাম ও ঐতিহ্য অটুট রাখাই তাঁদের লক্ষ্য।সকলকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের পরিকাঠামো ও শিক্ষার মান আরও উন্নত করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
পাঁচ দশক পেরিয়ে তাই এই উদযাপন শুধুই একটি প্রতিষ্ঠানের জন্মদিন নয়-এ যেন প্রজন্মের পর প্রজন্মকে আলোর পথ দেখিয়ে চলা এক শিক্ষাপ্রদীপের স্বর্ণজয়ন্তী।


সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর