ব্রেকিং
[pj-news-ticker]

মর্মান্তিক পথ দুর্ঘটনা! প্রাণ গেল চার যুবকের

অঞ্জন শুকুল,নয়া জামানা,কৃষ্ণগঞ্জ: নদীয়ার রানাঘাট থানার ন’পাড়া মাশুন্ডা গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া গ্রামে এক হৃদয়বিদারক পথ দুর্ঘটনায় চার যুবকের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রাথমিকভাবে জানা যায়, শ্মশান থেকে শেষকৃত্য সম্পন্ন করে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনাটি ঘটে।স্থানীয়দের....

মর্মান্তিক পথ দুর্ঘটনা! প্রাণ গেল চার যুবকের

অঞ্জন শুকুল,নয়া জামানা,কৃষ্ণগঞ্জ: নদীয়ার রানাঘাট থানার ন’পাড়া মাশুন্ডা গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া গ্রামে এক হৃদয়বিদারক পথ....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


অঞ্জন শুকুল,নয়া জামানা,কৃষ্ণগঞ্জ: নদীয়ার রানাঘাট থানার ন’পাড়া মাশুন্ডা গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া গ্রামে এক হৃদয়বিদারক পথ দুর্ঘটনায় চার যুবকের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রাথমিকভাবে জানা যায়, শ্মশান থেকে শেষকৃত্য সম্পন্ন করে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনাটি ঘটে।স্থানীয়দের অভিযোগ, একটি মোটরসাইকেলে চারজন আরোহী ছিলেন এবং তাঁরা মদ্যপ অবস্থায় অতিরিক্ত গতিতে বাইক চালাচ্ছিলেন। রানাঘাটের নতুনপাড়া মোড়ের কাছে এসে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি পরিত্যক্ত দোকানে সজোরে ধাক্কা মারে।এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়।গুরুতর আহত অপর দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।খবর পেয়ে রানাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করে।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তবে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং অতিরিক্ত গতির অভিযোগের বিষয়টি এখনও স্থানীয়দের দাবি; পুলিশি তদন্তের পরই দুর্ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে।


 

রানিগঞ্জে ভারী ট্রাকের দাপটে ভাঙল রাস্তা, ক্ষোভে পথ অবরোধ গ্রামবাসীদের

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর