ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • রেকর্ড সংখ্যক স্কুল পরিদর্শনে শিক্ষা দপ্তরের প্রশংসাপত্র পেলেন মালদার সাব-ইন্সপেক্টর অনির্বাণ সাহা

রেকর্ড সংখ্যক স্কুল পরিদর্শনে শিক্ষা দপ্তরের প্রশংসাপত্র পেলেন মালদার সাব-ইন্সপেক্টর অনির্বাণ সাহা

তনয় কুমার মিশ্র, নয়া জামানা, মালদা: এম- পরিদর্শন মোবাইল অ্যাপ-এর মাধ্যমে রেকর্ড সংখ্যক স্কুল পরিদর্শন করে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের কাছ থেকে বিশেষ প্রশংসাপত্র পেলেন মালদা জেলার গোলাপগঞ্জ সার্কেলের সাব-ইন্সপেক্টর অফ স্কুলস শ্রী অনির্বাণ সাহা।স্কুল শিক্ষা দপ্তরের কমিশনারের দপ্তর....

রেকর্ড সংখ্যক স্কুল পরিদর্শনে শিক্ষা দপ্তরের প্রশংসাপত্র পেলেন মালদার সাব-ইন্সপেক্টর অনির্বাণ সাহা

তনয় কুমার মিশ্র, নয়া জামানা, মালদা: এম- পরিদর্শন মোবাইল অ্যাপ-এর মাধ্যমে রেকর্ড সংখ্যক স্কুল পরিদর্শন করে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


তনয় কুমার মিশ্র, নয়া জামানা, মালদা: এম- পরিদর্শন মোবাইল অ্যাপ-এর মাধ্যমে রেকর্ড সংখ্যক স্কুল পরিদর্শন করে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের কাছ থেকে বিশেষ প্রশংসাপত্র পেলেন মালদা জেলার গোলাপগঞ্জ সার্কেলের সাব-ইন্সপেক্টর অফ স্কুলস শ্রী অনির্বাণ সাহা।স্কুল শিক্ষা দপ্তরের কমিশনারের দপ্তর থেকে ২৭ জুলাই, ২০২৬ তারিখে জারি করা এক স্মারকে অনির্বাণ সাহার এই কৃতিত্বকে স্বীকৃতি দেওয়া হয়েছে।জানা গেছে, গত ০৯.০৫.২০২৬ থেকে ২৪.০৭.২০২৬ পর্যন্ত সময়কালে এম- পরিদর্শন অ্যাপ-এর মাধ্যমে সর্বাধিক সংখ্যক স্কুল পরিদর্শন করেছেন অনির্বাণ সাহা। তাঁর এই অসাধারণ নিষ্ঠা, কার্যকরী একাডেমিক তদারকি এবং মাঠ পর্যায়ের নিরন্তর কাজ শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়ন ও প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে কমিশনারের চিঠিতে উল্লেখ করা হয়েছে।
কমিশনার তাঁর চিঠিতে লিখেছেন, আপনার দায়িত্ববোধ ও পেশাগত দক্ষতা অন্যদের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে। এই সুযোগ্য স্বীকৃতির জন্য আন্তরিক অভিনন্দন। আগামী দিনেও আপনি সরকারি পরিষেবার সর্বোচ্চ মান বজায় রাখবেন বলে আমি আত্মবিশ্বাসী।
মালদা জেলার শিক্ষা মহলে এই খবরে খুশির হাওয়া। জেলার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা আধিকারিকরা অনির্বাণ সাহার এই সাফল্যে তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
বিষয়টি নিয়ে এদিন ওই অবর বিদ্যালয় পরিদর্শক অনির্বাণ বাবুকে জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক অফিসের পক্ষ থেকে জেলা পরিদর্শক মালয় মন্ডল সহ একাধিক শিক্ষা আধিকারিক
এদিন শিক্ষাক্ষেত্রে পরিদর্শনের জন্য এই নজির গড়ার জন্য সম্মাননা না জানান।
এ আই নয়ন কুমার দাস জানান কেবলমাত্র পরিদর্শনের ফলে শিক্ষা এগিয়ে যেতে পারে। অনির্বাণ ও অন্যান্য এসআইরা উৎসাহিত হবে।


পুরাতন মালদহে গড়ে উঠছে জওহর নবোদয় বিদ্যালয়, জমি পরিদর্শনে বিধায়ক গোপাল চন্দ্র সাহা

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর