ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • জেলা /
  • রানিগঞ্জে ভারী ট্রাকের দাপটে ভাঙল রাস্তা, ক্ষোভে পথ অবরোধ গ্রামবাসীদের

রানিগঞ্জে ভারী ট্রাকের দাপটে ভাঙল রাস্তা, ক্ষোভে পথ অবরোধ গ্রামবাসীদের

নয়া জামানা, রানিগঞ্জ: পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জের নিমচা থেকে কারনালি যাওয়ার রাস্তাটি অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছে। কয়লা ও পাথর বোঝাই ওভারলোডেড ট্রাকের অবাধ যাতায়াতে পিচ উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এর ফলে প্রতিদিন....

রানিগঞ্জে ভারী ট্রাকের দাপটে ভাঙল রাস্তা, ক্ষোভে পথ অবরোধ গ্রামবাসীদের

নয়া জামানা, রানিগঞ্জ: পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জের নিমচা থেকে কারনালি যাওয়ার রাস্তাটি অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, রানিগঞ্জ: পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জের নিমচা থেকে কারনালি যাওয়ার রাস্তাটি অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছে। কয়লা ও পাথর বোঝাই ওভারলোডেড ট্রাকের অবাধ যাতায়াতে পিচ উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এর ফলে প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে, যার চরম শিকার হচ্ছেন স্কুলপড়ুয়া ও মোটরবাইক আরোহীরা। বর্ষায় জল জমে এবং শুষ্ক সময়ে ধুলোর দাপটে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। অ্যাম্বুল্যান্সের মতো জরুরি পরিষেবাও ব্যাহত হচ্ছে এই রাস্তায়।

প্রশাসনকে বারবার জানিয়েও কোনও সুরাহা না হওয়ায়, ক্ষুব্ধ গ্রামবাসীরা সোমবার কারনালি গ্রামে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, অবিলম্বে রাস্তা মেরামত করতে হবে এবং ওভারলোডেড গাড়ি চলাচল বন্ধে পুলিশি নজরদারি বাড়াতে হবে। অবরোধের জেরে এলাকায় বেশ কিছুক্ষণ যান চলাচল থমকে যায়। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে। পরে রানিগঞ্জ থানার পুলিশ এসে উপযুক্ত পদক্ষেপের আশ্বাস দিলে অবরোধ ওঠে। তবে এই বিষয়ে ব্লক প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য করা হয়নি।


ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুধিয়ার সেতু ধসে বিচ্ছিন্ন শিলিগুড়ি-মিরিক সড়ক যোগাযোগ

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর