ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • জেলা /
  • পুলিশের যৌথ অভিযানে উদ্ধার ১ কেজি ৬১৮ গ্রাম গাঁজা, গ্রেফতার ২

পুলিশের যৌথ অভিযানে উদ্ধার ১ কেজি ৬১৮ গ্রাম গাঁজা, গ্রেফতার ২

রূম্পা দাস,নয়া জামানা,লাভপুর: মাদকবিরোধী অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল বীরভূম জেলার লাভপুর ও কীর্ণাহার থানার পুলিশ। পৃথক দুটি অভিযানে মোট ১ কেজি ৬১৮ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে। ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু....

পুলিশের যৌথ অভিযানে উদ্ধার ১ কেজি ৬১৮ গ্রাম গাঁজা, গ্রেফতার ২

রূম্পা দাস,নয়া জামানা,লাভপুর: মাদকবিরোধী অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল বীরভূম জেলার লাভপুর ও কীর্ণাহার থানার পুলিশ।....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


রূম্পা দাস,নয়া জামানা,লাভপুর: মাদকবিরোধী অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল বীরভূম জেলার লাভপুর ও কীর্ণাহার থানার পুলিশ। পৃথক দুটি অভিযানে মোট ১ কেজি ৬১৮ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে। ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, লাভপুর থানার মুন্ডমালিনিতলা এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে গাঁজা বিক্রির অভিযোগ উঠছিল।রবিবার গোপন সূত্রে নির্দিষ্ট খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় লাভপুর থানার পুলিশ। অভিযানের সময় হাতেনাতে গ্রেফতার করা হয় গঙ্গারামপুর গ্রামের বাসিন্দা শেখ মোনরকে। তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজা। পাশাপাশি গাঁজা প্যাকেটজাত ও বিক্রির কাজে ব্যবহৃত কিছু সরঞ্জামও বাজেয়াপ্ত করেছে পুলিশ।ধৃত শেখ মোনরকে সোমবার সিউড়ি আদালতে তোলা হয়।এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, মাদকের উৎস কোথায় এবং কারা এই কারবারের সঙ্গে যুক্ত—সেসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে লাভপুর থানার পুলিশ।অন্যদিকে, রবিবার গভীর রাতে কীর্ণাহার থানার পুলিশ বাদশাহী রোড সংলগ্ন পলশা গ্রামের একটি স্কুলের কাছে অভিযান চালিয়ে আশরাফ সেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতের বাড়ি কালিপুর গ্রামে বলে জানা গিয়েছে। তার কাছ থেকে ৪১৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।ধৃত আশরাফ সেখকে সোমবার বোলপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের পাশাপাশি এই মাদক কারবারের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে কীর্ণাহার থানার পুলিশ।জেলার বিভিন্ন এলাকায় মাদক পাচার ও বিক্রির বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। সাম্প্রতিক এই দুটি সাফল্যের ফলে মাদক কারবারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের কড়া অবস্থান আরও একবার স্পষ্ট হয়েছে।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর