ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • কলকাতা /
  • সরকারি কর্মীদের পদোন্নতিতে কড়া সিদ্ধান্ত নবান্নের,চাপল একগুচ্ছ শর্ত নতুন দিন

সরকারি কর্মীদের পদোন্নতিতে কড়া সিদ্ধান্ত নবান্নের,চাপল একগুচ্ছ শর্ত নতুন দিন

রাজ্য সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের পদোন্নতি প্রক্রিয়া নিয়ে কড়া অবস্থান নিল নবান্ন। পরীক্ষা না দিয়ে কিংবা বেনিয়মভাবে যাঁরা প্রমোশন পেয়েছেন, তাঁদের ক্ষেত্রে নেওয়া হল নজিরবিহীন সিদ্ধান্ত। নিয়ম বহির্ভূতভাবে লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে আপার ডিভিশন ক্লার্ক পদে উন্নীত....

সরকারি কর্মীদের পদোন্নতিতে কড়া সিদ্ধান্ত নবান্নের,চাপল একগুচ্ছ শর্ত নতুন দিন

রাজ্য সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের পদোন্নতি প্রক্রিয়া নিয়ে কড়া অবস্থান নিল নবান্ন। পরীক্ষা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


রাজ্য সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের পদোন্নতি প্রক্রিয়া নিয়ে কড়া অবস্থান নিল নবান্ন। পরীক্ষা না দিয়ে কিংবা বেনিয়মভাবে যাঁরা প্রমোশন পেয়েছেন, তাঁদের ক্ষেত্রে নেওয়া হল নজিরবিহীন সিদ্ধান্ত। নিয়ম বহির্ভূতভাবে লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে আপার ডিভিশন ক্লার্ক পদে উন্নীত হওয়া কর্মীদের চাকরি বাতিল করা না হলেও, তাঁদের ওপর চাপানো হয়েছে বেশ কিছু নতুন শর্ত। বৃহস্পতিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের অর্থদপ্তর।

জানা গিয়েছে, ২০১৯ সালের ২৪ জানুয়ারি থেকে রাজ্যে কার্যকর হয় ‘ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস (রিক্রুটমেন্ট টু ক্লারিক্যাল ক্যাডার) রুলস, ২০১৯’। এই নিয়ম কার্যকর হওয়ার পরই ৫০ বছর বয়স পার হওয়া কর্মীদের ক্ষেত্রে কম্পিউটার অপারেশন ও টাইপিং পরীক্ষায় যে ছাড় দেওয়া হত, তা তুলে দেওয়া হয়। কিন্তু নিয়ম চালু হওয়ার পরেও বহু ক্ষেত্রে তা মানা হয়নি। বহু কর্মীকে ভুলভাবে পরীক্ষায় ছাড় দিয়ে এলডিসি বা ইউডিসি পদে পদোন্নতি দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার এই বিষয়ে নয়া নির্দেশিকা জারি করল নবান্ন।

নয়া নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে, নিয়ম বহির্ভূতভাবে যাঁদের পদোন্নতি হয়েছে, তাঁদের সরাসরি পুরনো পদে নামিয়ে দেওয়া হবে না, কিংবা কাটা হবে না বেতনও। তবে তাঁদের বর্তমান পদগুলিকে আপাতত ‘এক্স ক্যাডার পোস্ট’ হিসেবে গণ্য করা হবে। এর পাশাপাশি ওই কর্মীদের নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট (NSATI)-এর অধীনে কম্পিউটার অপারেশন ও টাইপিং পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় পাশও করতে হবে। যতদিন না তাঁরা পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন, ততদিন তাঁদের বেতনবৃদ্ধি স্থগিত থাকবে। পরীক্ষায় পাশ করলে তবেই বাড়বে বেতন।

তবে কিছু ক্ষেত্রে ছাড়ের কথাও জানানো হয়েছে নির্দেশিকায়। যাঁরা অতীতে নিয়মবহির্ভূতভাবে পদোন্নতি পেয়েছিলেন এবং বর্তমানে অবসর নিয়ে ফেলেছেন, তাঁদের ক্ষেত্রে নতুন করে ফাইল খোলা হবে না। এছাড়া অবসরের দোরগোড়ায় থাকা কর্মীদেরও নতুন করে পরীক্ষায় বসতে হবে না। তবে এক্ষেত্রে পরীক্ষা থেকে ছাড় দেওয়ার প্রস্তাব পাঠাতে হবে অর্থদপ্তরে, এবং প্রতিটি কর্মীর বিষয় পৃথকভাবে খতিয়ে দেখা হবে।

যে সমস্ত কর্মীর ইতিমধ্যে মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে গ্র্যাচুইটি বা ছুটি বাবদ প্রাপ্য টাকা মেটানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট পদোন্নতি কাল্পনিকভাবে পুনরুদ্ধার করে হিসেব করা হবে, যাতে পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়।


জেলায় জেলায় প্রশাসনিক রদবদল, ওএসডি হলেন ২৮ জন জয়েন্ট বিডিও

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর