ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • প্রেমের টানাপোড়েনে লাইভ ভিডিও কল চলাকালীন গলায় ফাঁস, ইসলামপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য

প্রেমের টানাপোড়েনে লাইভ ভিডিও কল চলাকালীন গলায় ফাঁস, ইসলামপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য

মোহম্মদ আলম,নয়া জামানা,উত্তর দিনাজপুর: প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জেরে এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুরের ঢোলোগছ এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম আর্জুনা খাতুন (১৭)। ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার....

প্রেমের টানাপোড়েনে লাইভ ভিডিও কল চলাকালীন গলায় ফাঁস, ইসলামপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য

মোহম্মদ আলম,নয়া জামানা,উত্তর দিনাজপুর: প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জেরে এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুরের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


মোহম্মদ আলম,নয়া জামানা,উত্তর দিনাজপুর: প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জেরে এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুরের ঢোলোগছ এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম আর্জুনা খাতুন (১৭)। ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রামগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ।
পরিবারের দাবি, প্রায় এক বছর ধরে আগডিমটি খন্তি অঞ্চলের মৌলানি গ্রামের বাসিন্দা মেহেরুল নামে এক যুবকের সঙ্গে আর্জুনার প্রেমের সম্পর্ক ছিল। বর্তমানে ওই যুবক পরিযায়ী শ্রমিক হিসেবে সুরাটে কর্মরত। অভিযোগ, ঘটনার আগে আর্জুনা যুবকের সঙ্গে লাইভ ভিডিও কলে কথা বলছিলেন। পরিবারের অভিযোগ, সেই সময়ই তিনি গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়।ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে এবং আত্মহত্যার নেপথ্যে অন্য কোনও কারণ বা প্ররোচনার অভিযোগ রয়েছে কি না, তা-সহ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ এ বিষয়ে কোনও চূড়ান্ত মন্তব্য করতে রাজি হয়নি।


‘ভালোবাসা দীর্ঘজীবী হোক!’ রবীন্দ্রসঙ্গীতে প্রেমদিবসের শুভেচ্ছা মমতার

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর