ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • কলকাতা /
  • ‘শ্যামাপ্রসাদের জন্যই পশ্চিমবঙ্গ ভারতে’বঙ্গ সফরের আগে অতীত স্মরণ মোদির

‘শ্যামাপ্রসাদের জন্যই পশ্চিমবঙ্গ ভারতে’বঙ্গ সফরের আগে অতীত স্মরণ মোদির

নয়া জামানা : বাংলায় প্রথমবার সরকার গঠন করেছে বিজেপি। গত ৯ মে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি তিনি দাবি করেন, মাত্র কয়েকদিনের মধ্যে ডবল ইঞ্জিনের সুফল ভোগ করছেন বঙ্গবাসী। আগামিদিনেও একাধিক ক্ষেত্রে আরও নানা উপকার পাবে বাংলা,....

‘শ্যামাপ্রসাদের জন্যই পশ্চিমবঙ্গ ভারতে’বঙ্গ সফরের আগে অতীত স্মরণ মোদির

নয়া জামানা : বাংলায় প্রথমবার সরকার গঠন করেছে বিজেপি। গত ৯ মে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা : বাংলায় প্রথমবার সরকার গঠন করেছে বিজেপি। গত ৯ মে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি তিনি দাবি করেন, মাত্র কয়েকদিনের মধ্যে ডবল ইঞ্জিনের সুফল ভোগ করছেন বঙ্গবাসী। আগামিদিনেও একাধিক ক্ষেত্রে আরও নানা উপকার পাবে বাংলা, এমনই অঙ্গীকার। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে কেন্দ্র ও রাজ্যের যৌথ উন্নয়নের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি পশ্চিমবঙ্গের ঐতিহ্য, সংস্কৃতি এবং জাতীয় জীবনে বাংলার অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে পশ্চিমবঙ্গের অগ্রগতি ও রাজ্যবাসীর সমৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সঙ্গে মিলিতভাবে কাজ করবে বলেও আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী তাঁর বার্তায় লেখেন, সাহিত্য, সঙ্গীত, শিল্প, আধ্যাত্মিকতা, বিজ্ঞান, বাণিজ্য, সমাজ সংস্কারসহ নানা ক্ষেত্রে পশ্চিমবঙ্গ ভারতের ইতিহাস ও জাতীয় চেতনাকে সমৃদ্ধ করেছে। তিনি উল্লেখ করেন, পশ্চিমবঙ্গের ইতিহাসে ২০ জুন একটি গুরুত্বপূর্ণ দিন। তাঁর বক্তব্য অনুযায়ী, এই দিনেই পশ্চিমবঙ্গ ভারতের অংশ হিসেবে থাকার বিষয়টি নিশ্চিত হয়েছিল এবং এর পিছনে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ অবদান ছিল। পাশাপাশি তিনি স্মরণ করিয়ে দেন, ২০২৬ সালে ড. মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী পালিত হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও জানান, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে। তিনি পশ্চিমবঙ্গের উন্নয়ন ও মানুষের কল্যাণ কামনা করেন।

এদিকে, পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শনিবার দু’দিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরের প্রথম দিনে তিনি হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের একটি অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জনসভাতেও অংশ নেওয়ার কথা রয়েছে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, সফরকালে কৃষি, গ্রামোন্নয়ন, মৎস্যচাষ, পশুপালন এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। রেল পরিকাঠামো উন্নয়ন, কৃষকদের আর্থিক সহায়তা এবং বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা প্রদান সম্পর্কিত কর্মসূচিও রয়েছে তাঁর সফরসূচিতে।

রবিবার কলকাতার রেড রোডে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেই উপলক্ষে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আরও পড়ুন:

রথীন্দ্রনাথ বোসই হচ্ছে বিজেপির স্পিকার-ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর