ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • কলকাতা /
  • রাজনীতি ছেড়ে ফের ট্র্যাকে ফেরার লড়াইয়ে স্বপ্না বর্মন, পাখির চোখ স্পেনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ

রাজনীতি ছেড়ে ফের ট্র্যাকে ফেরার লড়াইয়ে স্বপ্না বর্মন, পাখির চোখ স্পেনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ

নয়া জামানা, জলপাইগুড়ি: চোখে অনেক স্বপ্ন নিয়ে ভারতীয় রেলের স্থায়ী চাকরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে যোগ দিয়েছিলেন জলপাইগুড়ির ঘরের মেয়ে তথা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অ্যাথলিট স্বপ্না বর্মন। বিধানসভা ভোটের আগে কলকাতায় গিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে রাজগঞ্জ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন....

রাজনীতি ছেড়ে ফের ট্র্যাকে ফেরার লড়াইয়ে স্বপ্না বর্মন, পাখির চোখ স্পেনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ

নয়া জামানা, জলপাইগুড়ি: চোখে অনেক স্বপ্ন নিয়ে ভারতীয় রেলের স্থায়ী চাকরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে যোগ দিয়েছিলেন....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, জলপাইগুড়ি: চোখে অনেক স্বপ্ন নিয়ে ভারতীয় রেলের স্থায়ী চাকরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে যোগ দিয়েছিলেন জলপাইগুড়ির ঘরের মেয়ে তথা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অ্যাথলিট স্বপ্না বর্মন। বিধানসভা ভোটের আগে কলকাতায় গিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে রাজগঞ্জ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন তিনি। তবে বিজেপির প্রার্থীর কাছে ২১ হাজার ভোটে পরাজিত হতে হয় তাঁকে। ভোটের লড়াইয়ে নামার জন্য রেলের নিশ্চিত চাকরি খোয়ানোর পর বর্তমানে চরম মোহভঙ্গ হয়েছে এই স্বর্ণপদকজয়ী অ্যাথলিটের। দলে এখন তিনি ব্রাত্য, অন্যদিকে তাঁর পরিবারও তীব্র আর্থিক সংকটের মুখোমুখি। নিজের ভুল বুঝতে পেরে রাজনীতি থেকে দূরত্ব তৈরি করে স্বপ্না এখন আবার চেনা খেলার মাঠেই ফিরতে মরিয়া।

বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শরীরচর্চার কিছু ছবি পোস্ট করে স্বপ্না একপ্রকার রাজনৈতিক সন্ন্যাসের বার্তাই স্পষ্ট করেছেন। ভোটের জন্য এ বছর এশিয়ান গেমসের প্রস্তুতি নিতে না পারলেও, আগামী সেপ্টেম্বরে স্পেনে অনুষ্ঠিত হতে চলা ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতাকে পাখির চোখ করে অনুশীলন শুরু করতে চলেছেন তিনি।

এরই মধ্যে অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়ার আমন্ত্রণে দিল্লির এক বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছে গিয়েছেন স্বপ্না। ক্রীড়ামহলের ধারণা, এই অনুষ্ঠানে হয়তো তাঁকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করতে পারে কেন্দ্র সরকার। ২০১৭ সালের এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এবং ২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমসে হেপ্টাথলনে সোনা জয়ী এই অর্জুন পুরস্কারপ্রাপ্ত অ্যাথলিটের পক্ষে চাকরিহীন অবস্থায় অনুশীলনের বিপুল খরচ একা বহন করা অসম্ভব। ফলে পুনরায় ট্র্যাকে ঘুরে দাঁড়াতে কেন্দ্র সরকার তথা ক্রীড়ামন্ত্রকের সহযোগিতা তাঁর অত্যন্ত প্রয়োজন। সমস্ত বাধা কাটিয়ে আন্তর্জাতিক স্তরে নিজেকে ফের মেলে ধরতে দৃঢ়প্রতিজ্ঞ স্বপ্না।


আরও পড়ুন:

মৃত মায়ের চোখ বিক্রি করল ছেলে, ক্ষুব্ধ জনতার আক্রমণে গোটা পরিবার

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর