ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • গোরুর ‘মিছিল’ রুখতে নাজেহাল সিভিক ভলান্টিয়াররা, সাহাপুর সেতুতে রোজকার লড়াই

গোরুর ‘মিছিল’ রুখতে নাজেহাল সিভিক ভলান্টিয়াররা, সাহাপুর সেতুতে রোজকার লড়াই

স্বরূপ সাহা,নয়া জামানা,মালদা: মালদা শহরে সকাল হলেই যেন শুরু হয় গোরুর ‘মর্নিং ওয়াক’! আর সেই অবাধ আনাগোনা ঠেকাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারদের। বৃহস্পতিবার পুরাতন মালদার সাহাপুর দ্বিতীয় সেতু সংলগ্ন এলাকায় এমনই চিত্র ধরা পড়ল। জানা গিয়েছে, প্রতিদিন....

গোরুর ‘মিছিল’ রুখতে নাজেহাল সিভিক ভলান্টিয়াররা, সাহাপুর সেতুতে রোজকার লড়াই

স্বরূপ সাহা,নয়া জামানা,মালদা: মালদা শহরে সকাল হলেই যেন শুরু হয় গোরুর ‘মর্নিং ওয়াক’! আর সেই অবাধ....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


স্বরূপ সাহা,নয়া জামানা,মালদা: মালদা শহরে সকাল হলেই যেন শুরু হয় গোরুর ‘মর্নিং ওয়াক’! আর সেই অবাধ আনাগোনা ঠেকাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারদের। বৃহস্পতিবার পুরাতন মালদার সাহাপুর দ্বিতীয় সেতু সংলগ্ন এলাকায় এমনই চিত্র ধরা পড়ল।
জানা গিয়েছে, প্রতিদিন ভোর থেকে সাহাপুর এলাকা থেকে দলে দলে গোরুর পাল মালদা শহরের দিকে ঢুকে পড়ে। এরপর শহরের প্রধান সড়ক থেকে শুরু করে বিভিন্ন অলিগলিতে ঘুরে বেড়ায় তারা। ফলে যান চলাচলে বিঘ্ন তো ঘটেই, নিত্যযাত্রী ও পথচারীদেরও চরম ভোগান্তির মুখে পড়তে হয়। অনেক সময় দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়।এই সমস্যা মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে গোরুর মালিকদের সচেতন করতে মাইকিং করা হয়েছে। পাশাপাশি সাহাপুর থেকে শহরে গোরুর প্রবেশ রুখতে দ্বিতীয় সেতু এলাকায় মোতায়েন করা হয়েছে একাধিক সিভিক ভলান্টিয়ার। তবে গোরুর পাল সামাল দিতে গিয়ে তাঁদেরও রীতিমতো কালঘাম ছুটছে। কখনও তাড়িয়ে, কখনও রাস্তা আটকে গোরুর গতিপথ বদলানোর চেষ্টা করছেন তাঁরা।বৃহস্পতিবার সাহাপুর দ্বিতীয় সেতু এলাকায় এমনই দৃশ্য নজরে আসে। শহরবাসীর একাংশের দাবি, সাময়িক ব্যবস্থা নয়, স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন। তা না হলে মালদা শহরের ব্যস্ত রাস্তায় গোরুর অবাধ বিচরণ এবং তার জেরে দুর্ভোগের ছবি আগামী দিনেও অব্যাহত থাকবে।


আরও পড়ুন:

অশান্তি রুখতে তৎপর কমিশন, কড়া বার্তা ডিএম-এসপিদের

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর