ব্রেকিং
  • Home /
  • রাজ্য /
  • ধর্মীয় ভিত্তিক সব প্রকল্প বন্ধের ঐতিহাসিক সিদ্ধান্ত রাজ্য সরকারের

ধর্মীয় ভিত্তিক সব প্রকল্প বন্ধের ঐতিহাসিক সিদ্ধান্ত রাজ্য সরকারের

নয়া জামানা, কলকাতা: পশ্চিমবঙ্গে ক্ষমতা বদলের মাত্র ৯ দিনের মাথায় এক ঐতিহাসিক সংস্কারের সিদ্ধান্ত নিল নতুন সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, ধর্মীয় শ্রেণিভিত্তিক সমস্ত সরকারি প্রকল্প পুরোপুরি বন্ধ করা হচ্ছে।‌ চলতি মে....

ধর্মীয় ভিত্তিক সব প্রকল্প বন্ধের ঐতিহাসিক সিদ্ধান্ত রাজ্য সরকারের

নয়া জামানা, কলকাতা: পশ্চিমবঙ্গে ক্ষমতা বদলের মাত্র ৯ দিনের মাথায় এক ঐতিহাসিক সংস্কারের সিদ্ধান্ত নিল নতুন....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, কলকাতা: পশ্চিমবঙ্গে ক্ষমতা বদলের মাত্র ৯ দিনের মাথায় এক ঐতিহাসিক সংস্কারের সিদ্ধান্ত নিল নতুন সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, ধর্মীয় শ্রেণিভিত্তিক সমস্ত সরকারি প্রকল্প পুরোপুরি বন্ধ করা হচ্ছে।‌ চলতি মে মাস পর্যন্ত উপভোক্তারা আর্থিক সহায়তা পেলেও, আগামী জুন মাস থেকে তা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। তথ্য ও সংস্কৃতি দফতর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনে থাকা ধর্মীয় শ্রেণিবিন্যাসের সব সহায়তামূলক প্রকল্পই এই সিদ্ধান্তের আওতায় পড়ছে। ফলে পূর্বতন তৃণমূল সরকারের আমলে চালু হওয়া ইমাম, মোয়াজ্জেম ও পুরোহিতদের মাসিক ভাতাও স্থায়ীভাবে বন্ধ হতে চলেছে।

নির্বাচনী প্রচারে বিজেপির ‘ভাতা নয়, ভাতের’ স্লোগান ও সংকল্প পত্রের প্রতিশ্রুতি রক্ষার্থেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এই পদক্ষেপ। পূর্বতন জমানার এই ভাতাকে ‘তোষণের রাজনীতি’ ও অর্থনৈতিক মেরুদণ্ড পঙ্গু করার ‘খয়রাতি সংস্কৃতি’ বলে দাবি করে, ক্ষমতায় এসেই ধর্মের ভিত্তিতে গড়ে ওঠা সব বৈষম্যমূলক প্রকল্প বাতিল করল নতুন সরকার।


আরও পড়ুন :

মায়াপুর ইসকনে স্বরাষ্ট্রমন্ত্রী, জয় শ্রীরাম ছেড়ে ‘হরে কৃষ্ণ’ ধ্বনি শাহর

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর