ব্রেকিং

রাজ্যের নতুন মুখ্যসচিব মনোজ আগরওয়াল

নয়া জামানা ডেস্ক:গত কয়েকদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সোমবার সন্ধ্যায় সিলমোহর পড়ল নবান্নের সিদ্ধান্তে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন ১৯৯০ ব্যাচের আইএএস অফিসার মনোজ কুমার আগরওয়াল। এতদিন তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) হিসেবে কর্মরত ছিলেন। সোমবার....

রাজ্যের নতুন মুখ্যসচিব মনোজ আগরওয়াল

নয়া জামানা ডেস্ক:গত কয়েকদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সোমবার সন্ধ্যায় সিলমোহর পড়ল নবান্নের সিদ্ধান্তে। পশ্চিমবঙ্গের নতুন....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ডেস্ক:গত কয়েকদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সোমবার সন্ধ্যায় সিলমোহর পড়ল নবান্নের সিদ্ধান্তে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন ১৯৯০ ব্যাচের আইএএস অফিসার মনোজ কুমার আগরওয়াল। এতদিন তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) হিসেবে কর্মরত ছিলেন। সোমবার সন্ধ্যায় রাজ্য সরকারের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।

২০২৬-এর হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন মিটে যাওয়ার পর এবং বিপুল জনাদেশ নিয়ে নতুন সরকার গঠনের পরেই নবান্নে এই বড়সড় রদবদল ঘটল। নির্বাচনের আদর্শ আচরণ বিধি লাগু হওয়ার আগে পর্যন্ত এই পদে ছিলেন নন্দিনী চক্রবর্তী, যিনি বাংলার প্রথম মহিলা মুখ্যসচিব হিসেবে ইতিহাস গড়েছিলেন। তবে ভোটের সময় থেকে অন্তর্বর্তীকালীন ভাবে এই দায়িত্ব সামলাচ্ছিলেন দুষ্মন্ত নারিয়ালা। এবার স্থায়ীভাবে প্রশাসনের শীর্ষ আমলার চেয়ারে বসানো হল মনোজ আগরওয়ালকে।

প্রশাসনিক মহলের একটি বড় অংশের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচন অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ‘পুরস্কার’ হিসেবেই এই পদোন্নতি পেলেন মনোজ আগরওয়াল। সিইও থাকাকালীন তাঁর ভোট পরিচালনায় তাঁর দৃঢ় ভূমিকা সরকারের নজর কেড়েছে।স্পর্শকাতর সময়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা করেছেন তিনি। ইতিপূর্বে তিনি স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের অতিরিক্ত মুখ্যসচিব হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন।

নবান্ন সূত্রে খবর, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা আধিকারিকদের বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। এর আগে নির্বাচনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছিল। এবার সেই পথেই নির্বাচন কমিশনের অন্যতম প্রধান মুখকে প্রশাসনের প্রধান করা হল।

অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পাণ্ডের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যপালের নির্দেশানুসারে শ্রী আগরওয়াল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন। সরকারের লক্ষ্য, অভিজ্ঞ এই আধিকারিকের হাত ধরে রাজ্যের উন্নয়নমূলক কাজগুলিকে আরও গতিশীল এবং ত্বরান্বিত করা।


 

কলকাতায় ভোট হবে শান্তিপূর্ণ,দায়িত্ব পেয়েই কড়া বার্তা নতুন সিপির

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর