• Home /
  • কলকাতা /
  • ‘মায়ের আশীর্বাদই শক্তি’ মাতৃদিবসে আবেগঘন বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

‘মায়ের আশীর্বাদই শক্তি’ মাতৃদিবসে আবেগঘন বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

মানস দাস,নয়া জামানা : রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ঠিক একদিন পরেই মাতৃদিবসে আবেগঘন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।রাজনৈতিক ব্যস্ততার মাঝেও রবিবার তিনি স্মরণ করলেন সেই মানুষটিকে যাঁর আশীর্বাদ ও নীরব সমর্থন তাঁর জীবনের প্রতিটি লড়াইয়ে সাহস জুগিয়েছে-‘মা’। বিশ্ব মাতৃদিবস....

‘মায়ের আশীর্বাদই শক্তি’ মাতৃদিবসে আবেগঘন বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

মানস দাস,নয়া জামানা : রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ঠিক একদিন পরেই মাতৃদিবসে আবেগঘন বার্তা দিলেন....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


মানস দাস,নয়া জামানা : রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ঠিক একদিন পরেই মাতৃদিবসে আবেগঘন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।রাজনৈতিক ব্যস্ততার মাঝেও রবিবার তিনি স্মরণ করলেন সেই মানুষটিকে যাঁর আশীর্বাদ ও নীরব সমর্থন তাঁর জীবনের প্রতিটি লড়াইয়ে সাহস জুগিয়েছে-‘মা’।

বিশ্ব মাতৃদিবস উপলক্ষে নিজের সামাজিক মাধ্যমে একটি বিশেষ পোস্ট করেন শুভেন্দু। সেখানে মা ও সন্তানের চিরন্তন সম্পর্কের প্রতীকী ছবি শেয়ার করে তিনি লেখেন,পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, মানব জীবনের সবচেয়ে গভীর অনুভূতি হল ‘মা’। আজ বিশ্ব মাতৃ দিবসে বিশ্বের সকল মাতৃশক্তির প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও সশ্রদ্ধ প্রণাম। মুখ্যমন্ত্রীর এই বার্তা প্রকাশ্যে আসতেই মুহূর্তে তা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। শুভেচ্ছা, আবেগ ও ভালোবাসায় ভরে ওঠে মন্তব্য বিভাগ।শনিবারই ব্রিগেডের ঐতিহাসিক মঞ্চে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কাঁথির ‘শান্তিকুঞ্জ’-এর ছেলে শুভেন্দু অধিকারী। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর রাজ্যের প্রশাসনিক শীর্ষপদে পৌঁছনোর সেই মুহূর্ত অধিকারী পরিবারের কাছেও ছিল অত্যন্ত আবেগের।পরিবার সূত্রে খবর, গভীর রাত পর্যন্ত ছেলের ফেরার অপেক্ষায় ছিলেন মা গায়ত্রী দেবী।মুখ্যমন্ত্রী হিসেবে ছেলেকে সামনে দেখে আবেগে ভেঙে পড়েন তিনি।বহু বছরের লড়াই, উদ্বেগ ও প্রার্থনার যেন এক নীরব পূর্ণতা মিলেছে সেই মুহূর্তে।

রাজনৈতিক মহলের মতে, শুভেন্দুর জীবনে তাঁর মায়ের প্রভাব বরাবরই গভীর।প্রকাশ্যে খুব বেশি না এলেও পরিবারের ভিতরে গায়ত্রী দেবীর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।সেই কারণেই মুখ্যমন্ত্রীর মাতৃদিবসের বার্তায় ব্যক্তিগত আবেগের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে।

তবে এই পোস্ট ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়াও তৈরি হয়েছে। কয়েকজন নেটিজেন আর জি কর কাণ্ডে নির্যাতিতার মা তথা বিজেপি বিধায়ক রত্না দেবনাথের প্রসঙ্গ তুলে ধরেছেন। তাঁদের বক্তব্য,একজন মায়ের যন্ত্রণা ও ন্যায়বিচারের লড়াইয়ের প্রতিও নতুন সরকারের সমান দায়বদ্ধতা থাকা প্রয়োজন।

মাতৃদিবসের সকালে তাই রাজনৈতিক পরিচয়ের গণ্ডি ছাপিয়ে শুভেন্দুর বার্তায় উঠে এল এক চিরন্তন সত্য জীবনের সবচেয়ে বড় আশ্রয়ের নাম ‘মা’।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর