ব্রেকিং

পুনর্নির্বাচনে ভোট পড়ল ৯০ শতাংশ

নয়া জামানা ডেস্ক : চরম উত্তেজনা আর রাজনৈতিক টানাপড়েনের আবহেই মোটের উপর শান্তিপূর্ণভাবে শেষ হল ১৫ বুথের পুনর্নির্বাচন। শনিবার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম এবং ডায়মন্ড হারবারের ওই কেন্দ্রগুলোতে বিকেল গড়াতেই ভোটদানের হার ছাড়িয়ে গেল ৯০ শতাংশের গণ্ডি। নির্বাচন কমিশনের....

পুনর্নির্বাচনে ভোট পড়ল ৯০ শতাংশ

নয়া জামানা ডেস্ক : চরম উত্তেজনা আর রাজনৈতিক টানাপড়েনের আবহেই মোটের উপর শান্তিপূর্ণভাবে শেষ হল ১৫....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ডেস্ক : চরম উত্তেজনা আর রাজনৈতিক টানাপড়েনের আবহেই মোটের উপর শান্তিপূর্ণভাবে শেষ হল ১৫ বুথের পুনর্নির্বাচন। শনিবার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম এবং ডায়মন্ড হারবারের ওই কেন্দ্রগুলোতে বিকেল গড়াতেই ভোটদানের হার ছাড়িয়ে গেল ৯০ শতাংশের গণ্ডি। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সন্ধ্যা পর্যন্ত মোট ভোট পড়েছে ৯০.৬১ শতাংশ। এর মধ্যে ডায়মন্ড হারবারের ৪টি বুথে হার ৯১.৭৭ শতাংশ এবং মগরাহাটের ১১টি বুথে ৮৯.২৯ শতাংশ ভোট সংগৃহীত হয়েছে। সকাল থেকেই বুথে বুথে ছিল ভোটারদের লম্বা লাইন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ভোটদানের গতি। বিকেল ৫টা পর্যন্ত যা ছিল ৮৬.৯ শতাংশ, তাই শেষবেলায় ৯০ শতাংশ ছুঁয়ে ফেলে। তবে মগরাহাটের ইয়ারপুরে বিজেপি প্রার্থী গৌর সুন্দর ঘোষকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান উঠলে সাময়িক উত্তেজনা ছড়ায়। যদিও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ভোটারদের একাংশ কিছুটা বিরক্তি প্রকাশ করে জানিয়েছেন, তাঁরা বুঝতে পারছেন না কেন দ্বিতীয়বার ভোট দিতে হচ্ছে। তাঁদের দাবি, ‘এই ওয়ার্ড শান্তিপূর্ণ। কখনও কোনও ঝামেলা হয় না।’ অন্যদিকে, ভোট প্রক্রিয়া চললেও পুনর্নির্বাচনের তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ‘ডায়মন্ড হারবারে ১৬টি বুথে সমস্যা ছিল’, অথচ ভোট হল মাত্র ৪টিতে। পাশাপাশি ফলতার ৩০টি বুথেও পুনর্নির্বাচনের দাবি তুলেছেন তিনি। কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তও দিল্লিতে পাঠানো প্রস্তাবে ফলতার পুনর্নির্বাচনের পক্ষে মত দিয়েছেন বলে সূত্রের খবর। আর এদিন রাতেই দেখা গেল ফলতার ভোট বাতিল করে দেওয়া হল কমিশনের তরফে । এবার সেখানে ফের ভোট হবে । আপাতত সব নজর এখন গণনাকেন্দ্রের দিকে।


কঠিন লড়াইয়ে ভেঙে পড়ল ব্যাটিং, সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে বড় হার ভারতের

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর