ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • প্রথম ভোটেই চুরি! শিলিগুড়িতে ছাপ্পার অভিযোগে রণক্ষেত্র বুথ

প্রথম ভোটেই চুরি! শিলিগুড়িতে ছাপ্পার অভিযোগে রণক্ষেত্র বুথ

বাপ্পা রায়, নয়া জামানা, শিলিগুড়ি : শিলিগুড়ির জগদীশচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের ২৩৫ নম্বর বুথে ভোট জালিয়াতির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। প্রথমবারের ভোটার কাজল দাস এদিন বাবা গোপাল দাসকে সঙ্গে নিয়ে ভোট দিতে এসে জানতে পারেন, তার ভোট ইতিমধ্যেই অন্য কেউ দিয়ে....

প্রথম ভোটেই চুরি! শিলিগুড়িতে ছাপ্পার অভিযোগে রণক্ষেত্র বুথ

বাপ্পা রায়, নয়া জামানা, শিলিগুড়ি : শিলিগুড়ির জগদীশচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের ২৩৫ নম্বর বুথে ভোট জালিয়াতির অভিযোগ....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


বাপ্পা রায়, নয়া জামানা, শিলিগুড়ি : শিলিগুড়ির জগদীশচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের ২৩৫ নম্বর বুথে ভোট জালিয়াতির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। প্রথমবারের ভোটার কাজল দাস এদিন বাবা গোপাল দাসকে সঙ্গে নিয়ে ভোট দিতে এসে জানতে পারেন, তার ভোট ইতিমধ্যেই অন্য কেউ দিয়ে দিয়েছে। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন তিনি এবং বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

এই সময় সেখান থেকে বেরোচ্ছিলেন বিজেপি প্রার্থী শংকর ঘোষ। বিষয়টি জানতে পেরে তিনি কাজল দাসের সঙ্গে কথা বলেন এবং তাকে নিয়ে পুনরায় বুথে প্রবেশ করেন। পরে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোটার স্লিপ অন্যের হাতে পড়ায় এই সমস্যা হয়েছে, যা নির্বাচন কমিশনের গাফিলতির ফল বলে অভিযোগ ওঠে।

ঘটনাটি নিয়ে শংকর ঘোষ এসডিওর সঙ্গেও কথা বলেন এবং কীভাবে ওই ভোটারকে পুনরায় ভোট দেওয়ার সুযোগ দেওয়া যায়, তা নিয়ে উদ্যোগ নেন।

কড়া নিরাপত্তার মধ্যেও প্রথম ভোটারের অধিকার ছিনতাই, প্রশ্নের মুখে কমিশনের ভূমিকা।


মায়াপুরের মহারাজের ছদ্মবেশে চুরি, তদন্তে পুলিশ

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর