ব্রেকিং
  • Home /
  • মহানগর /
  • মোদির গ্যারান্টি জিরো ওয়ারেন্টি : অভিষেক

মোদির গ্যারান্টি জিরো ওয়ারেন্টি : অভিষেক

নয়া জামানা ডেস্ক : ‘মোদির গ্যারান্টি মানেই জিরো ওয়ারেন্টি।’ রবিবাসরীয় দুপুরে সাগরের ছয়েরঘেরি কালিগিরির মাঠ থেকে এভাবেই প্রধানমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরার সমর্থনে আয়োজিত সভায় তিনি সাফ জানান, বঙ্কিমবাবুকে জেতালে সাগরের....

মোদির গ্যারান্টি জিরো ওয়ারেন্টি : অভিষেক

নয়া জামানা ডেস্ক : ‘মোদির গ্যারান্টি মানেই জিরো ওয়ারেন্টি।’ রবিবাসরীয় দুপুরে সাগরের ছয়েরঘেরি কালিগিরির মাঠ থেকে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ডেস্ক : ‘মোদির গ্যারান্টি মানেই জিরো ওয়ারেন্টি।’ রবিবাসরীয় দুপুরে সাগরের ছয়েরঘেরি কালিগিরির মাঠ থেকে এভাবেই প্রধানমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরার সমর্থনে আয়োজিত সভায় তিনি সাফ জানান, বঙ্কিমবাবুকে জেতালে সাগরের সামগ্রিক উন্নয়নের দায়ভার তিনি নিজের কাঁধেই তুলে নেবেন। কেন্দ্রের বঞ্চনাকে অস্ত্র করে অভিষেক এদিন দাবি করেন, গত ১২ বছরে বাংলা কিছুই পায়নি। উল্টে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখে উন্নয়ন থামানোর চেষ্টা হয়েছে। যদিও রাজ্য নিজের তহবিল থেকেই একশো দিনের কাজের মজুরি ও আবাস যোজনার কাজ চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। এদিন উন্নয়নের খতিয়ান দিতে গিয়ে অভিষেক জানান, ১ লক্ষ ৭ হাজার মহিলা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ ও ৩৫ হাজার যুবক ‘যুবসাথী’ প্রকল্পের সুবিধা পাচ্ছেন। মুড়িগঙ্গা নদীর ওপর ১৭০০ কোটি টাকার সেতু প্রকল্পের কাজ শুরু হওয়াকে তিনি যুগান্তকারী পদক্ষেপ বলে বর্ণনা করেন। পাশাপাশি ২০১৯ সালে নামখানায় ৩০০ কোটির সেতু ও হাতানিয়া-দোয়ানিয়া নদীতে ৪০ কোটির মৎস্য বন্দরের কাজ এই অঞ্চলের অর্থনীতি বদলে দেবে বলে তাঁর দাবি। এদিন তিনি প্রতিশ্রুতি দেন, ঘোড়ামারা দ্বীপের ১২০০ পরিবারকে পুনর্বাসন দেওয়া হবে। আগামী পাঁচ বছরে সাগরের প্রতিটি ঘরে পৌঁছে যাবে পানীয় জল। জনতার উচ্ছ্বাসের মাঝে অভিষেক বলেন, ‘বঙ্কিম হাজরাকে জেতালে সাগরের উন্নয়নের সম্পূর্ণ দায়ভার আমি নেব।’ বিজেপির প্রতিশ্রুতিকে কটাক্ষ করে তিনি বলেন, কেন্দ্র যা পারেনি, রাজ্য সরকার তা করে দেখাচ্ছে। সাগরের সঙ্গে নিজের আবেগের সম্পর্ক মনে করিয়ে দিয়ে তিনি উন্নয়নের ধারা বজায় রাখার ডাক দেন। ছবি সংগৃহিত।


হালিশহরের শ্মশানে চোখের জলে মুকুল রায়ের শেষকৃত্যে, শেষযাত্রায় শুভ্রাংশুর সঙ্গেই হাঁটলেন অভিষেক

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর