ব্রেকিং
  • Home /
  • মহানগর /
  • মহিলা সংরক্ষণ বিলের আড়ালে, রাজ্য ভাগের ছক, দাবি মমতার

মহিলা সংরক্ষণ বিলের আড়ালে, রাজ্য ভাগের ছক, দাবি মমতার

নয়া জামানা ডেস্ক : বুথে বসানোর লোক নেই বিজেপির, তাই কেন্দ্রীয় সংস্থাকে দিয়েই ভোট করানোর ফন্দি এঁটেছে গেরুয়া শিবির। কোচবিহারের মাথাভাঙায় নির্বাচনী প্রচার থেকে এভাবেই আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ঘোকসাডাঙার জনসভায় প্রার্থী সাবলু বর্মণের সমর্থনে সুর চড়িয়ে....

মহিলা সংরক্ষণ বিলের আড়ালে, রাজ্য ভাগের ছক, দাবি মমতার

নয়া জামানা ডেস্ক : বুথে বসানোর লোক নেই বিজেপির, তাই কেন্দ্রীয় সংস্থাকে দিয়েই ভোট করানোর ফন্দি....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ডেস্ক : বুথে বসানোর লোক নেই বিজেপির, তাই কেন্দ্রীয় সংস্থাকে দিয়েই ভোট করানোর ফন্দি এঁটেছে গেরুয়া শিবির। কোচবিহারের মাথাভাঙায় নির্বাচনী প্রচার থেকে এভাবেই আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ঘোকসাডাঙার জনসভায় প্রার্থী সাবলু বর্মণের সমর্থনে সুর চড়িয়ে তিনি বলেন, ‘বুথে বসার লোক নেই। এজেন্সিকে দিয়ে ফর্ম পূরণ করাচ্ছে। তাদের বুথে বসাচ্ছে। টাকার ভান্ডার নিয়ে এসেছে।’ নির্বাচনের মুখে এই টাকার খেলা ও এজেন্সির দৌরাত্ম্য নিয়ে অভিযোগ তুলে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে এনআরসি ইস্যুতে বড় তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, নাম বাদ দেওয়ার লক্ষ্যেই এসআইআর আনা হয়েছে এবং শাহ তা স্বীকারও করেছেন। পাল্টা হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ‘যারা তাড়ানোর কথা বলছে, তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠাব।’ মহিলা সংরক্ষণ বিলের আড়ালে আসন পুনর্বিন্যাসকে জুড়ে দেওয়া আসলে রাজ্য ভাগ এবং ভোটারদের নাম কাটার এক গভীর চক্রান্ত বলেই মনে করছেন তিনি। তৃণমূল নেত্রীর দাবি, এটি ভোটারদের অধিকার কেড়ে নেওয়ার নতুন কৌশল।

বিজেপির ‘মাতৃশক্তি কার্ড’ নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন, ‘এত যখন কাজের ইচ্ছা, তখন ভোটের আগে করোনি কেন বাপু? এখন ফর্ম পূরণ করাচ্ছে। ভুলেও নাম-ঠিকানা বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেবেন না। যা ছিল তাও লুট করে নেবে।’ কোচবিহারের অশান্তি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বর্তমানে পুলিশ নির্বাচন কমিশনের অধীনে থাকলেও মমতা মনে করিয়ে দেন, ‘আমার হাতে আইনশৃঙ্খলার ভার এখন না-থাকলেও আগামী দিনে থাকবে। ভোট এলেই কোচবিহারে অশান্তি কেন হবে?’ উত্তরবঙ্গের মাটি থেকে এভাবেই দিল্লির বিরুদ্ধে কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। এজেন্সির ভয় উপেক্ষা করে লড়াইয়ের ডাক দিয়েছেন তিনি। তাঁর সাফ কথা, বাংলার মানুষের ঐক্য নষ্ট করার চেষ্টা সফল হবে না। কেন্দ্রকে জবাব দিতে মানুষ তৈরি। ফাইল ফটো।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর