ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • অভিষেকের পর একই মাঠে অমিত শাহ, বিজেপির শক্তি প্রদর্শনের প্রস্তুতি তুঙ্গে ফালাকাটায়

অভিষেকের পর একই মাঠে অমিত শাহ, বিজেপির শক্তি প্রদর্শনের প্রস্তুতি তুঙ্গে ফালাকাটায়

নয়া জামানা, ফালাকাটা : নির্বাচনী প্রচারের শেষলগ্নে ফালাকাটার রাজনৈতিক ময়দানে উত্তেজনা আরও এক ধাপ বাড়তে চলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার পর এবার একই মাঠে সভা করতে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ১৫ এপ্রিল, বুধবার ফালাকাটা শহরের মিলরোড মাঠে এই বিশাল....

অভিষেকের পর একই মাঠে অমিত শাহ, বিজেপির শক্তি প্রদর্শনের প্রস্তুতি তুঙ্গে ফালাকাটায়

নয়া জামানা, ফালাকাটা : নির্বাচনী প্রচারের শেষলগ্নে ফালাকাটার রাজনৈতিক ময়দানে উত্তেজনা আরও এক ধাপ বাড়তে চলেছে।....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, ফালাকাটা : নির্বাচনী প্রচারের শেষলগ্নে ফালাকাটার রাজনৈতিক ময়দানে উত্তেজনা আরও এক ধাপ বাড়তে চলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার পর এবার একই মাঠে সভা করতে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ১৫ এপ্রিল, বুধবার ফালাকাটা শহরের মিলরোড মাঠে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হবে বলে বিজেপি সূত্রে জানা গেছে।
এই সভা থেকে অমিত শাহ ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক বর্মন এবং মাদারীহাট বিধানসভা কেন্দ্রের প্রার্থী লক্ষ্মণ লিম্বু–এর সমর্থনে জনতার উদ্দেশে ভাষণ দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিকে ঘিরে এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
সভাকে সফল করতে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু করেছে পদ্মশিবির। রবিবার সভাস্থল মিলরোড মাঠ পরিদর্শনে যান বিজেপির প্রাক্তন জেলা সভাপতি ভূষণ মোদক। তাঁর সঙ্গে ছিলেন জেলা সহ-সভাপতি নারায়ণ মণ্ডল, ফালাকাটা বিধানসভা কেন্দ্রের সংযোজক জয় সূত্রধর সহ একাধিক বিজেপি নেতা। মাঠের পরিকাঠামো, নিরাপত্তা ও জনসমাগমের সম্ভাব্য ব্যবস্থাপনা খতিয়ে দেখা হয়।
বিজেপি সূত্রে খবর, সভাস্থলের অদূরেই থাকা এসএসবি ক্যাম্পের মাঠে অমিত শাহের হেলিকপ্টার অবতরণের সম্ভাবনা রয়েছে। সেই অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক সমন্বয়ের কাজও শুরু হয়ে গেছে।
ফালাকাটার বিজেপি প্রার্থী দীপক বর্মন বলেন, মিঠুন চক্রবর্তীর সভার পর এবার অমিত শাহ ফালাকাটায় আসছেন—এটা আমাদের কাছে বড় শক্তি। মিঠুনের সভায় যেমন মানুষের ঢল নেমেছিল, অমিত শাহের সভাতেও তেমনই ব্যাপক জনসমাগম হবে বলে আমরা আশাবাদী। এতে দলের কর্মী-সমর্থকদের মনোবল আরও বাড়বে।
রাজনৈতিক মহলের মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পর একই মাঠে অমিত শাহের আগমন ফালাকাটার ভোটের লড়াইকে আরও তীব্র করে তুলবে। শেষ মুহূর্তে কেন্দ্রীয় নেতৃত্বের এই উপস্থিতি যে বিজেপির প্রচারে নতুন গতি আনবে, তা নিয়েই এখন জোর আলোচনা এলাকায়।


অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করা হবে প্রথম কাজ, বিহার থেকে বঙ্গ জয়ের হুঙ্কার অমিত শাহের

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর