• Home /
  • পশ্চিমবঙ্গ /
  • এসএসসি গ্রুপ-ডি পরীক্ষা, মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকে পুলিশের জলে ৬ যুবক

এসএসসি গ্রুপ-ডি পরীক্ষা, মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকে পুলিশের জলে ৬ যুবক

অঞ্জন শুকুল,নয়া জামানা, নদীয়া: এসএসসির পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ ও টুকলি করার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার ৬ পরীক্ষার্থী। সূত্রের খবর, রবিবার ছিল রাজ্যে এসএসসির গ্রূপ ডি এর চাকরির পরীক্ষা। অভিযোগ, সেই পরীক্ষায় পরীক্ষা কেন্দ্রে মোবাইল সহ অন্যান্য ইলেকট্রনিক্স....

এসএসসি গ্রুপ-ডি পরীক্ষা, মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকে পুলিশের জলে ৬ যুবক

অঞ্জন শুকুল,নয়া জামানা, নদীয়া: এসএসসির পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ ও টুকলি করার অভিযোগে পুলিশের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


অঞ্জন শুকুল,নয়া জামানা, নদীয়া: এসএসসির পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ ও টুকলি করার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার ৬ পরীক্ষার্থী। সূত্রের খবর, রবিবার ছিল রাজ্যে এসএসসির গ্রূপ ডি এর চাকরির পরীক্ষা। অভিযোগ, সেই পরীক্ষায় পরীক্ষা কেন্দ্রে মোবাইল সহ অন্যান্য ইলেকট্রনিক্স গেজেট নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও নদীয়ার শান্তিপুর থানা এলাকায় থাকা একাধিক পরীক্ষা কেন্দ্রে লুকিয়ে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করে কিছু পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রে থাকা পরীক্ষকদের বিষয়টি নজরে এলে তারা শান্তিপুর থানায় খবর দেয়। খবর পেয়ে শান্তিপুর থানা এলাকার পৃথক পৃথক পরীক্ষা কেন্দ্র থেকে মোট ৬ জন পরীক্ষার্থীকে গ্রেফতার করে শান্তিপুর পুলিশ। সোমবার ধৃত পরীক্ষার্থীদের নদীয়ার রানাঘাট আদালতে পাঠিয়েছে শান্তিপুর পুলিশ। অন্যদিকে এই ঘটনার পর, প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের বাইরে নজরদারি বাড়ানো হয়েছে পুলিশের তরফে। এর আগেও একই অভিযোগে চার পরীক্ষার্থীকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার সেই সংখ্যা গিয়ে দাঁড়ালো ছয়।


 

এসএসসি-র নিয়োগ পরীক্ষায় অপারেশন ক্লিন, মোবাইল রুখতে জুতোতেও নিষেধাজ্ঞা কমিশনের

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর