ব্রেকিং
[pj-news-ticker]

৫৪ বছরের ঐতিহ্যে নতুন চমক মহানন্দা ক্লাবের

মানস দাস,নয়া জামানা মালদা:ঐতিহ্যের ৫৪ বছরের পথচলা। সেই দীর্ঘ পরম্পরাকে সঙ্গী করেই এবার রামমন্দিরের প্রবেশদ্বারের আদলে সেজে উঠছে মহানন্দা ক্লাব অ্যান্ড লাইব্রেরির দুর্গাপুজোর মণ্ডপ। ইংরেজবাজারের এই পুজোয় এবারের বিশেষ আকর্ষণ ‘নীলোৎপলে মা দুর্গা’।পুজোর বাজেট সাড়ে আট লক্ষ টাকা। ১৯৭২ সালে....

৫৪ বছরের ঐতিহ্যে নতুন চমক মহানন্দা ক্লাবের

মানস দাস,নয়া জামানা মালদা:ঐতিহ্যের ৫৪ বছরের পথচলা। সেই দীর্ঘ পরম্পরাকে সঙ্গী করেই এবার রামমন্দিরের প্রবেশদ্বারের আদলে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


মানস দাস,নয়া জামানা মালদা:ঐতিহ্যের ৫৪ বছরের পথচলা। সেই দীর্ঘ পরম্পরাকে সঙ্গী করেই এবার রামমন্দিরের প্রবেশদ্বারের আদলে সেজে উঠছে মহানন্দা ক্লাব অ্যান্ড লাইব্রেরির দুর্গাপুজোর মণ্ডপ। ইংরেজবাজারের এই পুজোয় এবারের বিশেষ আকর্ষণ ‘নীলোৎপলে মা দুর্গা’।পুজোর বাজেট সাড়ে আট লক্ষ টাকা।
১৯৭২ সালে রামরঞ্জন ঘোষ, দীনবন্ধু গোস্বামী ও গৌরাঙ্গ ঘোষের হাত ধরে প্রতিষ্ঠিত হয় মহানন্দা ক্লাব অ্যান্ড লাইব্রেরি। প্রতিষ্ঠালগ্ন থেকেই এই ক্লাবের পুজোকে ঘিরে গড়ে উঠেছে ঐতিহ্য ও উৎসবের আবহ। বছরের পর বছর সেই পরম্পরা বজায় রেখে এবারও দর্শনার্থীদের জন্য বিশেষ আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন উদ্যোক্তারা।
এবার মণ্ডপের প্রবেশদ্বারে ফুটে উঠবে রামমন্দিরের স্থাপত্যের আদল।মণ্ডপসজ্জার দায়িত্বে রয়েছে অপ্সরা ডেকোরেটরস।আলোকসজ্জায় থাকছে দাস ইলেকট্রিক। অন্যদিকে, প্রতিমা নির্মাণ করছেন মালদার খ্যাতনামা মৃৎশিল্পী রাজকুমার পণ্ডিত। মণ্ডপ, আলো ও প্রতিমার সমন্বয়ে দর্শনার্থীদের কাছে পুজোকে আকর্ষণীয় করে তোলাই উদ্যোক্তাদের লক্ষ্য।
ক্লাব সম্পাদক মদন ঝা জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও মালদাবাসীকে চমক দিতে প্রস্তুত মহানন্দা ক্লাব অ্যান্ড লাইব্রেরি।ক্লাবের সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
৫৪ বছরের ঐতিহ্য,নতুন ভাবনার মণ্ডপ এবং ‘নীলোৎপলে মা দুর্গা’ এই তিনের মেলবন্ধনে এবারও পুজোপ্রেমীদের নজর কাড়ার প্রত্যাশা মহানন্দা ক্লাব অ্যান্ড লাইব্রেরির।পুরনো স্মৃতি আর নতুন প্রজন্মের উৎসাহকে সঙ্গে নিয়ে দেবী আরাধনার প্রস্তুতি এখন তুঙ্গে।


আড়ায় লাইনচ্যুত মহানন্দা এক্সপ্রেস ব্যাহত ট্রেন চলাচল

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর