ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • জেলা /
  • মালদায় মুখ্যমন্ত্রীর হাত ধরে ঘরভাঙাদের ক্ষতিপূরণ ও ডিএ ঘোষণা

মালদায় মুখ্যমন্ত্রীর হাত ধরে ঘরভাঙাদের ক্ষতিপূরণ ও ডিএ ঘোষণা

নয়া জামানা, মালদহ: মানিকচকে মহাপ্যাকেজ! মালদার মানিকচকে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রতুয়া ও মানিকচকের বিপর্যস্ত এলাকাকে বাঁচানোর জন্য বিশেষ প্রশাসনিক সভা করার কথা জানান তিনি। তিনি বলেন, ইতোমধ্যেই ২৪২ কোটি টাকার....

মালদায় মুখ্যমন্ত্রীর হাত ধরে ঘরভাঙাদের ক্ষতিপূরণ ও ডিএ ঘোষণা

নয়া জামানা, মালদহ: মানিকচকে মহাপ্যাকেজ! মালদার মানিকচকে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর বার্তা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, মালদহ: মানিকচকে মহাপ্যাকেজ! মালদার মানিকচকে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রতুয়া ও মানিকচকের বিপর্যস্ত এলাকাকে বাঁচানোর জন্য বিশেষ প্রশাসনিক সভা করার কথা জানান তিনি। তিনি বলেন, ইতোমধ্যেই ২৪২ কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়িগুলির জন্য ১ লক্ষ ৮০ হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির ক্ষেত্রে ৯০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি বিপুলভাবে ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবারকে ত্রিপল, মশারি ও নতুন পোশাক দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।শুধু তাই নয়, জেলায় ১০০ কোটি টাকা ব্যয়ে আম প্রক্রিয়াকরণ ইউনিট তৈরির উদ্যোগের কথা ঘোষণা করা হয়। কৃষকদের সুবিধার জন্য ‘পিএম কিষাণ যোজনা’য় অতিরিক্ত ৩ হাজার টাকা প্রদান এবং বিধবা ভাতা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করার কথা বলেন। এছাড়া রাজ্যে ১২৫ দিনের কাজের নিশ্চয়তা এবং আগামী ৬ মাসের মধ্যে পঞ্চায়েত স্তরে জব কার্ড হোল্ডারদের ৩৪,৫০০ টাকা করে দেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। সরকারি কর্মচারীদের জন্য ১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ ডিএ সহ বেতন প্রদানের ঘোষণা এবং যাঁদের আয়ুষ্মান ভারত নেই, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার মাধ্যমে সারা ভারতের ৩৮ হাজার হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার সুবিধা দেওয়ার বার্তা দেওয়া হয়।দুর্নীতি প্রসঙ্গে কঠোর বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানান, আবাস যোজনা ও ১০০ দিনের কাজের ভুয়ো সুবিধেভোগীদের টাকা ফেরত দিতে হবে এবং দোষীদের জেলে যেতে হবে। দলমত ও ধর্ম নির্বিশেষে সকলের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি জেলাশাসকদের মাধ্যমে দ্রুত সিএএ সার্টিফিকেট হস্তান্তরের কথা নিশ্চিত করেন তিনি।


মালদায় তৃণমূল নেতার বাড়ি ও দোকানে ভাঙচুর, এলাকায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর