ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • জেলা /
  • দরিদ্রতাকে হারিয়ে ব্যাঙ্ককের বিশ্ব যোগাসনে রৌপ্য জয় পূর্ব বর্ধমানের পিয়ালীর

দরিদ্রতাকে হারিয়ে ব্যাঙ্ককের বিশ্ব যোগাসনে রৌপ্য জয় পূর্ব বর্ধমানের পিয়ালীর

নয়া জামানা, পূর্ব বর্ধমান: দারিদ্র্যের কশাঘাতকে পেছনে ফেলে আন্তর্জাতিক যোগাসনের মঞ্চে ভারতকে রূপো এনে দিল পূর্ব বর্ধমান জেলার কালনার চতুর্থ শ্রেণীর ছাত্রী পিয়ালী দাস। থাইল্যান্ডের ব্যাঙ্ককে আয়োজিত ‘ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশন’-এর বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় ৯ থেকে ১০ বছর বয়সী মেয়েদের....

দরিদ্রতাকে হারিয়ে ব্যাঙ্ককের বিশ্ব যোগাসনে রৌপ্য জয় পূর্ব বর্ধমানের পিয়ালীর

নয়া জামানা, পূর্ব বর্ধমান: দারিদ্র্যের কশাঘাতকে পেছনে ফেলে আন্তর্জাতিক যোগাসনের মঞ্চে ভারতকে রূপো এনে দিল পূর্ব....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, পূর্ব বর্ধমান: দারিদ্র্যের কশাঘাতকে পেছনে ফেলে আন্তর্জাতিক যোগাসনের মঞ্চে ভারতকে রূপো এনে দিল পূর্ব বর্ধমান জেলার কালনার চতুর্থ শ্রেণীর ছাত্রী পিয়ালী দাস। থাইল্যান্ডের ব্যাঙ্ককে আয়োজিত ‘ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশন’-এর বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় ৯ থেকে ১০ বছর বয়সী মেয়েদের বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে দেশের নাম উজ্জ্বল করেছে সে। পিয়ালী পূর্বস্থলী-২ ব্লকের সড়কডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং ধীৎপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। ব্যাঙ্ককের ওই আসরে থাইল্যান্ড, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ভারতের প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন। সেখানে পূর্ণ শলভাসন, কারাসন এবং বিশ্বমিত্রাসনের মতো কঠিন ভঙ্গি প্রদর্শন করে বিচারকদের তাক লাগিয়ে দেয় পিয়ালী।

তবে আন্তর্জাতিক মঞ্চে এই সাফল্যের পেছনের পথ মোটেও মসৃণ ছিল না। পিয়ালীর বাবা সুমন্ত দাস পেশায় একজন সাধারণ হকার এবং মা বিউটি দাস গৃহবধূ। ব্যাঙ্ককে যাওয়ার জন্য মোট দুই লক্ষ টাকার প্রয়োজন ছিল। স্থানীয় বিধায়ক, বিডিও, পূর্বস্থলী থানার আইসি রানা ভট্টাচার্য সহ বহু মানুষ কিছুটা আর্থিক সহায়তা প্রদান করলেও পুরো অর্থ জোগাড় সম্ভব হয়নি। শেষ পর্যন্ত হাল না ছেড়ে মেয়েকে প্রতিযোগিতায় পাঠাতে আরও প্রায় এক লক্ষ টাকা ঋণ নেন তার বাবা। পরিবারের এই অদম্য ইচ্ছা এবং প্রশিক্ষক পিয়ালী সেনের সঠিক নির্দেশনাতেই অর্জিত হয়েছে এই আন্তর্জাতিক সাফল্য।

পিয়ালীর স্কুলের প্রধান শিক্ষক দেবানন্দ বিশ্বাস জানান, পিয়ালী পড়াশোনাতেও অত্যন্ত মেধাবী এবং আন্তর্জাতিক সাফল্যের পাশাপাশি মহকুমা, জেলা ও রাজ্য স্তরেও ধারাবাহিকভাবে সেরা ফলাফল অর্জন করে এসেছে। পিয়ালীর এই কৃতিত্বে গর্বিত পূর্বস্থলী চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক থেকে শুরু করে সমগ্র এলাকার সাধারণ মানুষ। স্থানীয় অধিবাসীদের বিশ্বাস, উপযুক্ত সরকারি বা বেসরকারি আর্থিক সহযোগিতা পেলে পিয়ালী আগামী দিনে বিশ্বমঞ্চে ভারতের ঝুলিতে আরও বড় সম্মান এনে দিতে সক্ষম হবে।


আরও পড়ুন:

পূর্ব বর্ধমানে শুরু ‘জনভাগিদারী অভিযান’, আদিবাসী গ্রামে পৌঁছবে সরকারি পরিষেবা

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর