ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • কলকাতা /
  • গেরুয়া অসম্মান বরদাস্ত নয়, যাদবপুরের মঞ্চে শপথ মুখ্যমন্ত্রীর

গেরুয়া অসম্মান বরদাস্ত নয়, যাদবপুরের মঞ্চে শপথ মুখ্যমন্ত্রীর

নয়া জামানা:বাংলার মাটিতে দাঁড়িয়ে গেরুয়ার অসম্মান কোনওভাবেই মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাশ্মীর মাঙ্গে আজাদির মতো দেশবিরোধী স্লোগানও চলবে না বলে জানিয়ে দেন তিনি। বুধবার গেরুয়া সম্মান যাত্রা শেষে যাদবপুরের এইট বি বাসস্ট্যান্ডে মঞ্চে....

গেরুয়া অসম্মান বরদাস্ত নয়, যাদবপুরের মঞ্চে শপথ মুখ্যমন্ত্রীর

নয়া জামানা:বাংলার মাটিতে দাঁড়িয়ে গেরুয়ার অসম্মান কোনওভাবেই মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা:বাংলার মাটিতে দাঁড়িয়ে গেরুয়ার অসম্মান কোনওভাবেই মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাশ্মীর মাঙ্গে আজাদির মতো দেশবিরোধী স্লোগানও চলবে না বলে জানিয়ে দেন তিনি। বুধবার গেরুয়া সম্মান যাত্রা শেষে যাদবপুরের এইট বি বাসস্ট্যান্ডে মঞ্চে দাঁড়িয়ে এই শপথ নেন মুখ্যমন্ত্রী। গেরুয়াকে অপমানকারীদের শিকড়-সহ উপড়ে ফেলার চরম হুঁশিয়ারিও দেন তিনি।মুখ্যমন্ত্রী বলেন,আমি শপথ নিয়েছি এই যাদবপুরে, যেখানে সেন্টার অফ এক্সিলেন্স, যেখানে ঋষি অরবিন্দের ভূমি, এখানে কাশ্মীর মাঙ্গে আজাদি গ্যাংকে আর কিষাণজিকে রেড স্যালুট দেওয়া লোকেদের, আর যারা গেরুয়া তাণ্ডব লিখেছেন, তাদের শিকড়-সহ উপড়ে ফেলব আমি। বাম ও তৃণমূল সরকারকে পর্যুদস্ত করার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ২০১১ সালে কমিউনিস্ট সরকারকে সরানোর পণ করেছিলেন, আর মোদির নেতৃত্বে ছাব্বিশে জামাতি সরকারকে সরানোরও পণ করেছিলেন, যা মানুষের সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে। স্বামী বিবেকানন্দ, শ্রীচৈতন্য ও প্রণবানন্দের ভূমিতে থাকার আহ্বান জানিয়ে তিনি তিনবার উচ্চারণ করেন, গেরুয়াই হবে।গোলপার্ক থেকে এইট বি বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী নিজে। শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে গোটা যাদবপুর গেরুয়াময় হয়ে ওঠে। গেরুয়া ধ্বজা হাতে পথ হাঁটেন বহু সাধু-সন্ত। মিছিলে মুখ্যমন্ত্রীর পাশে দেখা যায় পরিবহণ মন্ত্রী তাপস রায়কে, উপস্থিত ছিলেন যাদবপুরের বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ও। শুভেন্দু অধিকারীর পাশেই হাঁটেন পদ্মশ্রী কার্তিক মহারাজ। যাদবপুরে পৌঁছে সকলে বন্দে মাতরম গানে অংশ নেন, এরপরই মঞ্চ থেকে দেশবিরোধীদের উদ্দেশে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী।


আরও পড়ুন:

ব্রিগেডে বাংলার নতুন অধ্যায়, শপথ শুভেন্দুর

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর