নয়া জামানা, সালার: মুর্শিদাবাদের সালার থানার সালিন্দা এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল এক মুদি ব্যবসায়ীকে। অভিযুক্ত ব্যক্তির নাম বিচিত্র পান্ডে।
পরিবারের দাবি, প্রায় ১৮ দিন আগে ওই নাবালিকা বিচিত্র পান্ডের দোকানে গিয়েছিল। অভিযোগ, সে সময় তাকে প্রলোভন দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালানো হয়। ঘটনাটি কাউকে জানালে মারাত্মক পরিণতি হবে বলে হুমকি দেওয়ায় আতঙ্কে এতদিন মুখ খোলেনি নির্যাতিতা। অবশেষে সোমবার সে তার মাকে পুরো বিষয়টি জানায়। ঘটনা জানার পরেই সোমবার রাতে নির্যাতিতার পরিবার সালার থানায় বিচিত্র পান্ডের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়া মাত্রই তদন্তে নেমে অভিযুক্ত ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার তাকে কান্দি মহকুমা আদালতে তোলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
নাবালক, গৃহবধূদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ , বর্ধমানে উদ্বেগ স্বাস্থ্য দপ্তরের