ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • কলকাতা /
  • ক্যামাক স্ট্রিট-কাণ্ডে ফের কেন ডেরেক? সাড়ে পাঁচ ঘণ্টা জেরার পরও কাটল না ধোঁয়াশা

ক্যামাক স্ট্রিট-কাণ্ডে ফের কেন ডেরেক? সাড়ে পাঁচ ঘণ্টা জেরার পরও কাটল না ধোঁয়াশা

নয়া জামানা:ক্যামাক স্ট্রিটে কলকাতা পুরসভার বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে সৃষ্ট অশান্তির ঘটনায় মঙ্গলবার ফের শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। এই নিয়ে দ্বিতীয়বার তাঁকে তলব করল পুলিশ। সকাল ১১টা ১৫....

ক্যামাক স্ট্রিট-কাণ্ডে ফের কেন ডেরেক? সাড়ে পাঁচ ঘণ্টা জেরার পরও কাটল না ধোঁয়াশা

নয়া জামানা:ক্যামাক স্ট্রিটে কলকাতা পুরসভার বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে সৃষ্ট অশান্তির ঘটনায় মঙ্গলবার ফের শেক্সপিয়র সরণি....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা:ক্যামাক স্ট্রিটে কলকাতা পুরসভার বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে সৃষ্ট অশান্তির ঘটনায় মঙ্গলবার ফের শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। এই নিয়ে দ্বিতীয়বার তাঁকে তলব করল পুলিশ। সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ থানায় পৌঁছে টানা প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি এবং বিকেল ৫টা নাগাদ থানা থেকে বেরিয়ে আসেন। এর আগের দিন, সোমবার একই মামলায় থানায় হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়।ঘটনার সূত্রপাত গত ২৭ অগস্ট, যখন ক্যামাক স্ট্রিটে বিপজ্জনকভাবে ঝুলে থাকা তৃণমূলের একটি বিশাল বিলবোর্ড সরাতে যান পুরসভার বিজ্ঞাপন বিভাগের আধিকারিকরা। অভিযোগ, ওই অবৈধ বিলবোর্ড অপসারণের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর অনুগামীরা সরকারি কাজে বাধা দেন, যার জেরে পুলিশ ও পুরকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি বাধে এবং মহিলা পুলিশকর্মীদের হেনস্থার অভিযোগও ওঠে।এই ঘটনায় শেক্সপিয়র সরণি থানায় মোট তিনটি পৃথক এফআইআর দায়ের হয়েছে একটি পুলিশের স্বতঃপ্রণোদিত অভিযোগ, দ্বিতীয়টি পুরসভার আধিকারিকের এবং তৃতীয়টি পার্ক স্ট্রিট থানার এক সার্জেন্টের। সব কটি মামলাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও ব্রায়েন-সহ একাধিক তৃণমূল নেতার নাম রয়েছে।গত ২ সেপ্টেম্বর পুলিশের দায়ের করা মামলার ভিত্তিতে প্রথমবার ডেরেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। মঙ্গলবার পুরসভার সুনির্দিষ্ট লিখিত অভিযোগের ভিত্তিতে তাঁকে ফের সমন পাঠানো হয়। পুলিশের দাবি, ঘটনার সময় সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচারিত ভিডিও-সহ যথেষ্ট প্রমাণ তাদের হাতে রয়েছে। আগাম লিখিত নোটিস না দেখানো নিয়ে তৈরি হওয়া অচলাবস্থায় পুলিশের প্রবেশাধিকার ঘিরে উত্তেজনার মধ্যেই পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে হাজির হয়েছিলেন ডেরেক ও ব্রায়েন।


আরও পড়ুন:

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হুমায়ুনকে নোটিশ মামলা পৌঁছাল সুপ্রিম কোর্টে

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর