ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • আমার বাংলা /
  • মিথ্যা মামলায় শিক্ষককে ফাঁসানোর অভিযোগ, দিনহাটা আদালতে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

মিথ্যা মামলায় শিক্ষককে ফাঁসানোর অভিযোগ, দিনহাটা আদালতে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

প্রদীপ কুন্ডু, নয়া জামানা, কোচবিহার: গেস্ট শিক্ষককে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। এই দাবিতে দিনহাটা মহকুমা আদালত চত্বরে তীব্র বিক্ষোভ দেখাল কোচবিহারের মহাকালহাট উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা। সম্প্রতি এক ছাত্রী ও তাঁর অভিভাবকের করা অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। দিনহাটা....

মিথ্যা মামলায় শিক্ষককে ফাঁসানোর অভিযোগ, দিনহাটা আদালতে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

প্রদীপ কুন্ডু, নয়া জামানা, কোচবিহার: গেস্ট শিক্ষককে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। এই দাবিতে দিনহাটা মহকুমা আদালত....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


প্রদীপ কুন্ডু, নয়া জামানা, কোচবিহার: গেস্ট শিক্ষককে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। এই দাবিতে দিনহাটা মহকুমা আদালত চত্বরে তীব্র বিক্ষোভ দেখাল কোচবিহারের মহাকালহাট উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা।
সম্প্রতি এক ছাত্রী ও তাঁর অভিভাবকের করা অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। দিনহাটা আদালত তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল। বুধবার তাঁকে পুনরায় আদালতে পেশ করার খবর পেয়েই বেশ কয়েকজন ছাত্রছাত্রী আদালত চত্বরে জড়ো হয় এবং তাঁর অবিলম্বে মুক্তির দাবিতে সরব হয়ে ওঠে।
বিক্ষোভরত পড়ুয়াদের দাবি, যে ঘটনার ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, তার সঙ্গে বাস্তব পরিস্থিতির কোনো মিল নেই। এমনকি স্কুলের সিসিটিভি ফুটেজেও অভিযোগের সত্যতা বা এমন কোনো ঘটনার প্রমাণ পাওয়া যায়নি। সম্পূর্ণ অন্যায়ভাবে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা সাজানো হয়েছে বলে অভিযোগ তোলে ছাত্রছাত্রীরা।
পড়ুয়াদের এই আচমকা বিক্ষোভকে কেন্দ্র করে বুধবার দিনহাটা আদালত চত্বরে কিছুক্ষণের জন্য তীব্র চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নজরদারি বাড়ানো হয়। তবে পুলিশের মতে, শিক্ষককে ঘিরে ওঠা মূল অভিযোগ এবং পড়ুয়াদের তোলা সিসিটিভি সম্পর্কিত দাবি—সবটাই আপাতত তদন্তসাপেক্ষ। পুরো বিষয়টি খতিয়ে দেখার পরই সত্য প্রকাশ্যে আসবে।


পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

 

 

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর