ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • দেশ /
  • বঙ্গোপসাগরে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ,উদ্ধার ২

বঙ্গোপসাগরে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ,উদ্ধার ২

নয়া জামানা:ওড়িশার পারাদ্বীপ উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে ডুবে গেল পানামার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ এমভি ওসান উইনার।জাহাজটিতে ২৪ জন নাবিক ও কর্মী ছিলেন।তাঁদের মধ্যে ২০ জন চিনা, তিনজন মায়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক। ওড়িশা থেকে আকরিক লোহা....

বঙ্গোপসাগরে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ,উদ্ধার ২

নয়া জামানা:ওড়িশার পারাদ্বীপ উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে ডুবে গেল পানামার পতাকাবাহী পণ্যবাহী....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা:ওড়িশার পারাদ্বীপ উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে ডুবে গেল পানামার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ এমভি ওসান উইনার।জাহাজটিতে ২৪ জন নাবিক ও কর্মী ছিলেন।তাঁদের মধ্যে ২০ জন চিনা, তিনজন মায়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।

ওড়িশা থেকে আকরিক লোহা নিয়ে সিঙ্গাপুরের দিকে যাওয়ার পথে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।ভারতীয় কোস্ট গার্ড (আইসিজি) ও ভারতীয় নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে।ইতিমধ্যেই দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।আইসিজি সূত্রে জানা গিয়েছে, শ্রী বিজয়পুরমে অবস্থিত মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টারের (এমআরসিসি) কাছে জাহাজটির সঙ্গে যুক্ত একটি সংস্থা বিপদের খবর পাঠায়।এরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়।এমআরসিসি কাছাকাছি থাকা বাণিজ্যিক জাহাজ এমটি আইসোপোস-কে তল্লাশি ও সহায়তার নির্দেশ দেয়।রাত প্রায় ৮টা নাগাদ জাহাজটি দুটি লাইফ-র‌্যাফট থেকে দুজনকে উদ্ধার করে।উদ্ধার অভিযানে আইসিজি-র বরাদ ও আনমোল নামে দুটি জাহাজ মোতায়েন করা হয়েছে। অভিযান আরও জোরদার করতে শ্রী বিজয়পুরম থেকে বিজিত জাহাজও পাঠানো হয়েছে।নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর