ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • কিন্নরদের কালীপুজো! রাতভর দেবীর আরাধনায় অন্য এক উত্তরবঙ্গ

কিন্নরদের কালীপুজো! রাতভর দেবীর আরাধনায় অন্য এক উত্তরবঙ্গ

নয়া জামানা,আলিপুরদুয়ার:সাধারণ মানুষের উদ্যোগে কালীপুজোর ছবি কমবেশি সকলেই দেখেছেন। কিন্তু বৃহন্নলা সম্প্রদায়ের উদ্যোগে কালীপুজো? শুনতে ব্যতিক্রমী লাগলেও উত্তরবঙ্গের মাটিতে এমনই এক অন্যরকম পুজোর সাক্ষী থাকল আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি।কামাখ্যাগুড়ির মিশন স্কুল সংলগ্ন এলাকায় উদ্যোক্তা বড়মা সোনা দেবী মঙ্গলমুখী কিন্নর আখাড়া। তাঁদের উদ্যোগে....

কিন্নরদের কালীপুজো! রাতভর দেবীর আরাধনায় অন্য এক উত্তরবঙ্গ

নয়া জামানা,আলিপুরদুয়ার:সাধারণ মানুষের উদ্যোগে কালীপুজোর ছবি কমবেশি সকলেই দেখেছেন। কিন্তু বৃহন্নলা সম্প্রদায়ের উদ্যোগে কালীপুজো? শুনতে ব্যতিক্রমী....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা,আলিপুরদুয়ার:সাধারণ মানুষের উদ্যোগে কালীপুজোর ছবি কমবেশি সকলেই দেখেছেন। কিন্তু বৃহন্নলা সম্প্রদায়ের উদ্যোগে কালীপুজো? শুনতে ব্যতিক্রমী লাগলেও উত্তরবঙ্গের মাটিতে এমনই এক অন্যরকম পুজোর সাক্ষী থাকল আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি।কামাখ্যাগুড়ির মিশন স্কুল সংলগ্ন এলাকায় উদ্যোক্তা বড়মা সোনা দেবী মঙ্গলমুখী কিন্নর আখাড়া।


তাঁদের উদ্যোগে আয়োজন করা হয় শ্রী শ্রী রক্ষা কালীপুজো।শুধু প্রতিমা প্রতিষ্ঠা কিংবা পুজো করেই থেমে থাকেননি তাঁরা। নিজেদের রীতি-নীতি, বিশ্বাস ও আচার-অনুষ্ঠান মেনেই নিষ্ঠাভরে দেবীর আরাধনায় সামিল হন বৃহন্নলা সম্প্রদায়ের সদস্যরা।পুজোকে ঘিরে ছিল একাধিক ধর্মীয় আচার। দেবীর সামনে প্রার্থনা, ভক্তি ও বিশেষ পুজোর আয়োজনের পাশাপাশি ভক্তদেরও ছিল উপস্থিতি। উৎসবের আবহে এক অন্যরকম মিলনক্ষেত্রে পরিণত হয় কামাখ্যাগুড়ির এই পুজো প্রাঙ্গণ।কেন এই রক্ষা কালীপুজো? কী বিশ্বাস থেকেই বা দেবীর আরাধনায় এই বিশেষ আয়োজন? কোন কোন নিজস্ব রীতি মেনে চলে পুজোর পর্ব? আর পুজোকে ঘিরে বৃহন্নলা সম্প্রদায়ের সদস্যদেরই বা কী বার্তা?উত্তরবঙ্গের মাটিতে এই পুজো যেন শুধু ধর্মীয় আয়োজন নয়, বরং নিজেদের বিশ্বাস,ঐতিহ্য ও অস্তিত্বকে সামনে তুলে ধরারও এক অনন্য প্রয়াস।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর