নয়া জামানা,মালদহ:মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল মালদহ জিআরপি।একই দিনে দুটি পৃথক অভিযানে গ্রেফতার করা হয়েছে চার মাদক পাচারকারীকে। উদ্ধার হয়েছে প্রায় ১০ কেজি গাঁজা এবং ১ কেজি ১৯০ গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।প্রথম ঘটনায়, গোপন সূত্রের খবরের ভিত্তিতে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বি-৩ এসি সংরক্ষিত কামরায় তল্লাশি চালিয়ে বাথরুম থেকে উদ্ধার হয় ৯ কেজি ৩৯৮ গ্রাম গাঁজা। ঘটনায় বিহারের কাটিহার জেলার বাসিন্দা প্রমিলা দেবী, অঙ্কিতা দেবী ও অর্চনা দেবী কে গ্রেফতার করে জিআরপি।
অন্যদিকে, মালদা কোর্ট স্টেশনে অভিযান চালিয়ে ১ কেজি ১৯০ গ্রাম ব্রাউন সুগার সহ রানা কুমার (২১)নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তদন্তে জানা গিয়েছে, ১২টি সাবানের কৌটোর ভিতরে লুকিয়ে রাখা ছিল ব্রাউন সুগারের প্যাকেট। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, ইংরেজবাজারের রথবাড়ি এলাকা থেকে ওই মাদক সংগ্রহ করে কাটিহারগামী ট্রেনে পালানোর পরিকল্পনা ছিল ধ্রতেরতের।
ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়েছে। মাদকের উৎস, গন্তব্য এবং এর সঙ্গে জড়িত বৃহত্তর পাচারচক্রের খোঁজে তদন্ত শুরু করেছে মালদা জিআরপি।
দোলে নেই বসন্ত উৎসব, তবুও পর্যটকদের জন্য গেস্ট হাউস ও প্রবেশমূল্য বাড়ালো বিশ্বভারতী