ব্রেকিং
[pj-news-ticker]

পোস্ট অফিস কেলেঙ্কারি তদন্তে নতুন মোড় সিবিআইয়ের

নয়া জামানা, নকশালবাড়ি: পোস্ট অফিসে আর্থিক জালিয়াতির অভিযোগের তদন্তে নকশালবাড়ির নিরপানি এলাকার ভানুগ্রামে অভিযুক্ত মীনাক্ষী প্রধানের বাড়িতে ফের তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। শুক্রবার চার সদস্যের একটি সিবিআই দল ঘটনাস্থলে পৌঁছে বাড়ির সিল খুলে তদন্তের কাজ শুরু করে। সূত্রের....

পোস্ট অফিস কেলেঙ্কারি তদন্তে নতুন মোড় সিবিআইয়ের

নয়া জামানা, নকশালবাড়ি: পোস্ট অফিসে আর্থিক জালিয়াতির অভিযোগের তদন্তে নকশালবাড়ির নিরপানি এলাকার ভানুগ্রামে অভিযুক্ত মীনাক্ষী প্রধানের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, নকশালবাড়ি: পোস্ট অফিসে আর্থিক জালিয়াতির অভিযোগের তদন্তে নকশালবাড়ির নিরপানি এলাকার ভানুগ্রামে অভিযুক্ত মীনাক্ষী প্রধানের বাড়িতে ফের তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। শুক্রবার চার সদস্যের একটি সিবিআই দল ঘটনাস্থলে পৌঁছে বাড়ির সিল খুলে তদন্তের কাজ শুরু করে।

সূত্রের খবর, তদন্তের স্বার্থে গত বুধবার সিবিআই প্রথম দফায় ওই বাড়িতে অভিযান চালিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহের পাশাপাশি বাড়িটি সিল করে দেয়। শুক্রবার পুনরায় সেখানে পৌঁছে তদন্তকারীরা সিল খুলে বাড়ির বিভিন্ন অংশে তল্লাশি চালান এবং মামলার সঙ্গে সম্পর্কিত নথি ও তথ্য সংগ্রহ করেন।

জানা গিয়েছে, পোস্ট অফিসে আর্থিক জালিয়াতির ঘটনায় অভিযুক্তদের তালিকায় মীনাক্ষী প্রধানের নাম রয়েছে। তদন্তকারীরা আর্থিক লেনদেন, নথিপত্র এবং মামলার সঙ্গে জড়িত অন্যান্য তথ্য খতিয়ে দেখছেন। পাশাপাশি এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তাও তদন্তের আওতায় আনা হয়েছে বলে সূত্রের দাবি।

যদিও তদন্তের স্বার্থে সিবিআইয়ের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে থাকায় সংস্থার আধিকারিকরা মুখ খুলতে নারাজ।

এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পোস্ট অফিসে আর্থিক অনিয়মের অভিযোগে চলা তদন্তে নতুন কোনো তথ্য সামনে আসে কি না, সেদিকেই নজর রয়েছে প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের।


পোস্ট অফিস জালিয়াতিতে সিবিআইয়ের হানা

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর