ব্রেকিং
[pj-news-ticker]

অযোধ্যার রামমন্দির এবার ময়নাগুড়িতে

রঞ্জন সাহা, নয়া জামানা, ময়নাগুড়ি: গুরুপূর্ণিমার শুভ তিথিতে খুঁটি পূজার মধ্য দিয়ে শুরু হল ময়নাগুড়ির হাসপাতালপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির ৬৭তম দুর্গোৎসবের প্রস্তুতি। এ বছর পূজার প্রধান আকর্ষণ হিসেবে অযোধ্যার রামমন্দিরের আদলে তৈরি করা হচ্ছে সুবিশাল থিম প্যান্ডেল। আয়োজনকে ঘিরে ইতিমধ্যেই....

অযোধ্যার রামমন্দির এবার ময়নাগুড়িতে

রঞ্জন সাহা, নয়া জামানা, ময়নাগুড়ি: গুরুপূর্ণিমার শুভ তিথিতে খুঁটি পূজার মধ্য দিয়ে শুরু হল ময়নাগুড়ির হাসপাতালপাড়া....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


রঞ্জন সাহা, নয়া জামানা, ময়নাগুড়ি: গুরুপূর্ণিমার শুভ তিথিতে খুঁটি পূজার মধ্য দিয়ে শুরু হল ময়নাগুড়ির হাসপাতালপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির ৬৭তম দুর্গোৎসবের প্রস্তুতি। এ বছর পূজার প্রধান আকর্ষণ হিসেবে অযোধ্যার রামমন্দিরের আদলে তৈরি করা হচ্ছে সুবিশাল থিম প্যান্ডেল। আয়োজনকে ঘিরে ইতিমধ্যেই উৎসবের আবহ তৈরি হয়েছে এলাকাজুড়ে।

পূজা কমিটির উদ্যোগে জানানো হয়েছে, এবারের থিমে ফুটে উঠবে অযোধ্যার রামমন্দিরের স্থাপত্যশৈলী। প্যান্ডেল নির্মাণের দায়িত্বে রয়েছে ফালাকাটার খ্যাতনামা ডেকোরেটর সংস্থা, আর নজরকাড়া আলোকসজ্জার দায়িত্বে থাকছে চন্দননগরের আলোকশিল্পীরা। ইতিমধ্যেই একাধিক শিল্পী প্যান্ডেল নির্মাণের কাজে হাত লাগিয়েছেন।

পূজা কমিটির সম্পাদক প্রসেনজিৎ বর্ধন জানান, এবারের দুর্গাপূজাকে স্মরণীয় করে তুলতেই এই বিশেষ থিম বেছে নেওয়া হয়েছে। তাঁর কথায়, অনেক মানুষ বিভিন্ন কারণে অযোধ্যার রামমন্দিরে যাওয়ার সুযোগ পান না। তাই ময়নাগুড়িতেই তাঁরা যেন সেই ঐতিহাসিক মন্দিরের সৌন্দর্যের কিছুটা অনুভব করতে পারেন, সেই ভাবনা থেকেই এই উদ্যোগ।

পূজা কমিটির সদস্য সঞ্জীব বর্ধন বলেন, শুধু প্যান্ডেল নয়, প্রতিমা, আলোকসজ্জা এবং সামগ্রিক পরিবেশনা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করবে। দূর-দূরান্ত থেকে প্রচুর মানুষ এই পূজা দেখতে আসবেন বলেও তাঁদের আশা।

প্রতি বছরের মতো এবারও সামাজিক সম্প্রীতি ও ঐতিহ্য বজায় রেখে জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে হাসপাতালপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি। বিশাল রামমন্দিরের আদলে তৈরি প্যান্ডেল, নান্দনিক প্রতিমা এবং মনোমুগ্ধকর আলোকসজ্জা এবারের দুর্গোৎসবে ময়নাগুড়ির অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠবে বলেই মনে করছেন উদ্যোক্তারা।


কৃত্তিবাসের জন্মভিটেতে রামমন্দির! অযোধ্যার মাটি নিয়ে ফুলিয়ায় আগমন

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর