ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • বাচিক শিল্পী সঞ্জিব কুমার সরকার পেলেন ‘বঙ্গ শিরোপা’ ও ‘ভারত রত্ন’ সম্মান

বাচিক শিল্পী সঞ্জিব কুমার সরকার পেলেন ‘বঙ্গ শিরোপা’ ও ‘ভারত রত্ন’ সম্মান

আহমেদ বাপি,নয়া জামানা,গাজোল: মালদা জেলার গাজোলের জন্য এক গর্বের মুহূর্ত।আন্তর্জাতিক ও জাতীয় স্তরে ফের উজ্জ্বল হলো বাংলার নাম। বিশিষ্ট বাচিক শিল্পী তথা আবৃত্তি শিক্ষক সঞ্জিব কুমার সরকার পেলেন মর্যাদাপূর্ণ ‘বঙ্গ শিরোপা ২০২৬’ এবং ‘ভারত রত্ন’ সম্মান। পেশায় ব্যবসায়ী হলেও, সংস্কৃতির....

বাচিক শিল্পী সঞ্জিব কুমার সরকার পেলেন ‘বঙ্গ শিরোপা’ ও ‘ভারত রত্ন’ সম্মান

আহমেদ বাপি,নয়া জামানা,গাজোল: মালদা জেলার গাজোলের জন্য এক গর্বের মুহূর্ত।আন্তর্জাতিক ও জাতীয় স্তরে ফের উজ্জ্বল হলো....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


আহমেদ বাপি,নয়া জামানা,গাজোল: মালদা জেলার গাজোলের জন্য এক গর্বের মুহূর্ত।আন্তর্জাতিক ও জাতীয় স্তরে ফের উজ্জ্বল হলো বাংলার নাম। বিশিষ্ট বাচিক শিল্পী তথা আবৃত্তি শিক্ষক সঞ্জিব কুমার সরকার পেলেন মর্যাদাপূর্ণ ‘বঙ্গ শিরোপা ২০২৬’ এবং ‘ভারত রত্ন’ সম্মান। পেশায় ব্যবসায়ী হলেও, সংস্কৃতির জগতে তাঁর অবদান অনস্বীকার্য। অতীতেও, মাত্র এক বছরের মধ্যে একাধিক পুরস্কার পেয়ে তিনি নজর কেড়েছিলেন সকলের। এবার তাঁর ঝুলিতে এল এই জোড়া সম্মান।মালদার গাজোলের বাসিন্দা সঞ্জিব কুমার সরকার এলাকার একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত হলেও, তাঁর আসল পরিচয় লুকিয়ে রয়েছে তাঁর কণ্ঠে, তাঁর বাচিক শিল্পে। তিনি একাধারে যেমন সুনামধন্য আবৃত্তির পরীক্ষক, তেমনই একজন দক্ষ আবৃত্তি শিক্ষক। গাজোলের সংস্কৃতি চর্চাকেন্দ্র ‘সৃষ্টি’-র কর্ণধার তিনি। মূলত বাচিক শিল্প ও সংস্কৃতির প্রসারে তাঁর দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবেই তাঁকে এই বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে।এই জোড়া সম্মান পাওয়ার পর, এদিন গাজোলে একটি সাংবাদিক বৈঠক করেন সঞ্জিব বাবু। সেখানে তাঁর এই সাফল্যের আনন্দ ভাগ করে নেন তাঁর প্রিয় সংস্কৃতি শিক্ষা কেন্দ্র ‘সৃষ্টি’-র সদস্যদের সঙ্গে। সবসময় পাশে থাকার জন্য তিনি তাঁর সংস্থার সমস্ত সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন। জোড়া পুরস্কারের এই সাফল্যে এখন খুশির হাওয়া গোটা গাজোল জুড়ে।
গাজোলের এই কৃতি সন্তানের সাফল্যে গর্বিত সমগ্র জেলাবাসী। আগামী দিনে তাঁর হাত ধরে বাচিক শিল্পের দুনিয়ায় আরও নতুন প্রতিভা উঠে আসবে, এমনটাই আশা সংস্কৃতিপ্রেমীদের।


জামিন পেলেন আই-প্যাক কর্তা

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর