ব্রেকিং
[pj-news-ticker]

পোস্ট অফিস জালিয়াতিতে সিবিআইয়ের হানা

উত্তম সিংহ, নয়া জামানা, নকশালবাড়ি: পোস্ট অফিসের সিল ও স্ট্যাম্প জালিয়াতি মামলার তদন্তে ফের নকশালবাড়িতে অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। বুধবার নকশালবাড়ির জাবরা ডিভিশন এলাকার একটি বাড়িতে পৌঁছে তল্লাশি চালায় সিবিআইয়ের পাঁচ সদস্যের তদন্তকারী দল। অভিযানের পর বাড়িটি সিল....

পোস্ট অফিস জালিয়াতিতে সিবিআইয়ের হানা

উত্তম সিংহ, নয়া জামানা, নকশালবাড়ি: পোস্ট অফিসের সিল ও স্ট্যাম্প জালিয়াতি মামলার তদন্তে ফের নকশালবাড়িতে অভিযান....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


উত্তম সিংহ, নয়া জামানা, নকশালবাড়ি: পোস্ট অফিসের সিল ও স্ট্যাম্প জালিয়াতি মামলার তদন্তে ফের নকশালবাড়িতে অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। বুধবার নকশালবাড়ির জাবরা ডিভিশন এলাকার একটি বাড়িতে পৌঁছে তল্লাশি চালায় সিবিআইয়ের পাঁচ সদস্যের তদন্তকারী দল। অভিযানের পর বাড়িটি সিল করে দেওয়ায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তদন্তকারী দল নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে পৌঁছায়। তবে তল্লাশির সময় বাড়িতে কাউকে না পাওয়ায় আইনানুগ প্রক্রিয়া মেনে বাড়িটি সিল করে দেওয়া হয়। পোস্ট অফিসের সিল ও স্ট্যাম্প জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তের সূত্র ধরেই এই অভিযান চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

যদিও তদন্তের স্বার্থে সিবিআইয়ের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও বিস্তারিত মন্তব্য করা হয়নি। ফলে অভিযানের প্রকৃত উদ্দেশ্য, সম্ভাব্য অভিযুক্তদের পরিচয় কিংবা কী ধরনের নথি বা তথ্যের খোঁজে এই তল্লাশি চালানো হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা বজায় রয়েছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপস্থিতিতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তদন্তকারীরা বেশ কিছুক্ষণ এলাকায় অবস্থান করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন।

তদন্তকারী সংস্থার সূত্রে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও, তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই জালিয়াতি চক্র সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। এখন গোটা ঘটনার পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রয়েছে স্থানীয় বাসিন্দাদের।


ই-মেলে হুমকি, রামপুরহাট পোস্ট অফিসে বোমা আতঙ্কে তৎপর প্রশাসন

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর