ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • জেলা /
  • রাস্তা সংস্কারের দাবিতে সরব রায়নার বিধায়ক, প্রশাসনের সাথে যৌথ পরিদর্শন

রাস্তা সংস্কারের দাবিতে সরব রায়নার বিধায়ক, প্রশাসনের সাথে যৌথ পরিদর্শন

নয়া জামানা, রায়না: পূর্ব বর্ধমান জেলার রায়না-২ ব্লকের বুলচন্দ্রপুর থেকে মোহনপুর পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ রাস্তার বেহাল দশা দীর্ঘ দিন ধরেই স্থানীয় মানুষের দুর্ভোগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে এই রাস্তার সংস্কারের কাজ শুরু হলেও....

রাস্তা সংস্কারের দাবিতে সরব রায়নার বিধায়ক, প্রশাসনের সাথে যৌথ পরিদর্শন

নয়া জামানা, রায়না: পূর্ব বর্ধমান জেলার রায়না-২ ব্লকের বুলচন্দ্রপুর থেকে মোহনপুর পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, রায়না: পূর্ব বর্ধমান জেলার রায়না-২ ব্লকের বুলচন্দ্রপুর থেকে মোহনপুর পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ রাস্তার বেহাল দশা দীর্ঘ দিন ধরেই স্থানীয় মানুষের দুর্ভোগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে এই রাস্তার সংস্কারের কাজ শুরু হলেও মাঝপথে তা আচমকাই থমকে যায়। এলাকার এই দীর্ঘদিনের সমস্যা দূর করতে বিশেষ উদ্যোগ নিলেন রায়নার বিধায়ক সুভাষ পাত্র। সোমবার তিনি রায়না-২ ব্লকের বিডিও, এসআরডিএ-র ইঞ্জিনিয়ার এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে স্বশরীরে এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে দেখা যায়, রাস্তার দু’ধারে বেশ কিছু জায়গায় সরকারি জমি দখল করে দোকান ও বাড়ি গড়ে উঠেছে। পাশাপাশি রাস্তা চওড়া করার জন্য বেশ কিছু বৈদ্যুতিক খুঁটি সরানো এবং জলনিকাশির জন্য কালভার্ট ও নালা সংস্কার করা প্রয়োজন। উচ্ছেদ আতঙ্কে কয়েকজন ব্যবসায়ী বিধায়কের দ্বারস্থ হলে তিনি তাঁদের আশ্বস্ত করে জানান, নিয়ম মেনে নোটিশ না দিয়ে হঠাৎ কোনো দোকান বা বাড়ি ভাঙা হবে না। এমনকি প্রয়োজনে ব্যবসায়ীদের জন্য বিকল্প সরকারি জায়গায় পুনর্বাসনের বিষয়টিও বিবেচনা করা হবে। বিধায়কের এই মানবিক আশ্বাসে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ কেটেছে। এলাকা জুড়ে স্বস্তির পরিবেশ তৈরি হওয়ায় এখন দ্রুত রাস্তা সংস্কারের কাজ শেষ হওয়ার আশা দেখছেন সাধারণ মানুষ।


মহাশিবরাত্রিতে শুভেচ্ছা মমতার,শান্তি ও ধর্মীয় সম্প্রীতির বার্তা , রাজ্যের শৈবতীর্থ সংস্কারের তথ্যপ্রকাশ মুখ্যমন্ত্রীর

 

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর